টানা ১৫ দিন কোনো দাগ নেই সূর্যের দেহে!

টানা ১৫ দিন কোনো দাগ নেই সূর্যের দেহে!

131307Sun-Has-Been-Spotless-For-O অবার করা এক। সূর্যের দেহ থেকে হারিয়ে গেছে সকল দাগ, যাকে বলা হয় সানস্পট! আমাদের সৌরজগতের এই প্রাণ সূর্যের এমন দশা চলছে টানা ১৫ দিন ধরে। নাসার সোলার ডায়নামিক্স অবজারভেটরি (এসডিডি) তেমনটাই শনাক্ত করেছে। নাসার এক বিবৃতিতে বলা হয়, এবারই সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য সূর্যের গায়ের দাগগুলো লাপাত্তা হয়েছে। সূর্য এক বিশাল শক্তির আধার। এর মধ্যে বিপুল শক্তির ক্রিয়া-বিক্রিয়া ঘটেই চলেছে। এর ফলে সূর্যের মধ্যে নানা পরিবর্তন ঘটতে থাকে। এগুলো তার গায়ে কালো বা গাঢ় রংয়ের দাগ আকারে ফুটে ওঠে। প্রতিনিয়ত ঘটে চলা ক্রিয়া-বিক্রিয়া স্তিতিম হয়ে পড়লেই দাগহীন হয় সে। একে বলা হয় 'সোলার মিনিমাম'। এর আগে ২০১০ সালে সোলার মিনিমাম দেখেছিলেন বিজ্ঞানীরা। বোঝা যাচ্ছে, এ ঘটনার মধ্য দিয়ে সূর্য তার পরবর্তী মিনিমামের দিকে এগিয়ে যাচ্ছে। হিসাব কষে বিজ্ঞানীরা জানিয়েছেন, এর পরের সোলার মিনিমাম ঘটবে ২০১৯-২০২০ সালের মধ্যে। আমাদের সূর্য আসলে জীবনচক্রের মাধ্যমে টিকে রয়েছে। যে সময় সূর্যের মধ্যে সবচেয়ে বেশি ক্রিয়া-বিক্রিয়া ঘটে, সে সময়কে বলে 'সোলার ম্যাক্সিমাম'। এর গায়ে শত শত দাগের দেখা মেলে। কিন্তু মিনিমাম পিরিয়ডে দাগশূন্য দেহ পায় সে। সূর্যের এই জীবনচক্র গভীরভাবে পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা। এতে সূর্যের মৌলিক কোনো পরিবর্তন হয় কিনা সে সম্পর্কে কোনো ধারণা নেই পৃথিবীবাসীর। তবে অরোরায় প্রভাব পড়ে। সোলার মিনিমামের সময় অরোরা কিছুটা মলিন হয়। সোলার মিনিমামের এই চক্র পর্যবেক্ষণ করা হচ্ছে ১৭৫৫ সাল থেকে। এ পর্যন্ত ২৪টি চক্র রেকর্ড করা হয়েছে। এদের মধ্যে সবচেয়ে দুর্বলটি ছিল ১৯০৬ সালে।
আজকের রাশিফল : ২৮ মার্চ, ২০১৭ পূর্ববর্তী

আজকের রাশিফল : ২৮ মার্চ, ২০১৭

১৮ বছর নখ না কেটে গিনেস-রেকর্ড করেছেন এ নারী পরবর্তী

১৮ বছর নখ না কেটে গিনেস-রেকর্ড করেছেন এ নারী

কমেন্ট