আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর
ভ্রমণে সব শখ মেটাবে পোখরা
যদি নেপালে ভ্রমণে যান, তবে রাজধানী কাঠমান্ডুর পরই গুনতে হবে পোখরা শহরকে। আরাম-আয়েশে ঘুরবেন কিংবা অভিযান চালাবেন, সব কাজেই দারুণ বন্ধুবৎসল এই শহর। কেবল দেখার জন্যেও অপূর্ব এক শহর এটি। অনেক সময় নিয়ে আবিষ্কার করতে পারবেন এ শহর। যে কাজ করেই সময় কাটান না কেন, মোটেও একঘেয়েমি আসবে না। এখানে পাহাড়ের চূড়া থেকে বাঞ্জিজাম্প, প্যারাগ্লাইডিং, সাইক্লিং এবং ফিওয়া লেকসহ আছে ঐতিহ্যবাহী শহর। পোখরা আপনাকে কখনো অলস করে রাখবে না।
১. বাঞ্জি জাম্পিং
রোমাঞ্চকর খেলাগুলোর মধ্যে অন্যতম বাঞ্জি জাম্প। পোখরায় বাঞ্জি জাম্পের সুযোগ অনেক পুরনো আমল থেকেই চালু রয়েছে। দিন দিন তার জনপ্রিয়তা বেড়েই চলেছে।
২. প্যারাগ্লাইডিং
আরো উপভোগ করতে পারবেন প্যারাগ্লাইডিং। পোখরায় রয়েছে এই অদ্ভুত অভিজ্ঞতার সুযোগ। এই খেলার জন্য এশিয়ার অন্যতম সেরা গন্তব্য প্যারাগ্লাইডিং। এটি শেখার স্কুলও রয়েছে পোখরায়। এখানে ক্রীড়াপ্রেমীরা প্যারাগ্লাইডিং শিখতে আসেন।
৩. সাইক্লিং
অবসর কাটাতে এর চেয়ে মজার খেলা কমই আছে। আর স্থানটি যদি হয় পোখরা, তাহলে তো পোয়াবারো। উপভোগের সঙ্গে দারুণ ব্যায়াম তো হবেই।
৪. হেরিটেজ ট্রেইল
নেপালের পুরনো এক শহর পোখরা। এখানকার পথে পথে প্রাচীন সময়ের নিদর্শন ছড়িয়ে রয়েছে। পুরনো সংস্কৃতির ইতিহাস দর্শনে পোখরা আদর্শ এক শহর। মাহেন্দ্রা পালের উত্তরে পোখরার পুরনো অংশ। সেখানে গেলে ভ্রমণটা ভিন্ন মাত্রা যোগ করবে।
৫. কেনাকাটা
পর্যটকদের কেনাকাটার দারুণ এক স্থান পোখরা। ফিওয়া লেকের উত্তর-পূর্বে গেলেই মিলবে শপিংয়ের দারুণ জায়গা। ওটা এক বাণিজ্যিক অঞ্চল। আছে হোটেল, রেস্টুরেন্ট আর শপিংমল।
কমেন্ট