পরিবারে নতুন শিশু? ৬ সাবধানতা মেনে চলুন

পরিবারে নতুন শিশু? ৬ সাবধানতা মেনে চলুন

130604child_(7) পরিবারে নতুন শিশু এলে বন্ধু, আত্মীয়-পরিজন সবাই নতুন শিশুটিকে দেখার জন্য উদগ্রীব হয়ে থাকে। শিশুটিকে কোলে নেওয়ার জন্য সবারই আগ্রহ কাজ করে। তবে নবজাতককে দেখতে যাওয়ার সময় বা কোলে নিতে কিছু জিনিস মেনে চলা উচিত। এই বিষয়ে কিছু নিয়ম জেনে রাখুন। ১. মা-বাবা ছাড়া কোলে নেবেন না আত্মীয়-স্বজনের নবজাতকে কোলে নেওয়ার প্রয়োজন নেই। এ কাজটি শুধু বাবা-মা কিংবা নিয়মিত ঘরে থেকে দেখাশোনা করেন এমন একেবারে কাছের মানুষদের জন্য। আর কখনো শিশুকে চুমু দেবেন না। এ থেকে জীবাণু ছড়াতে পারে। ২. অসুস্থ অবস্থায় যাবেন না যদি আপনি অসুস্থ থাকেন তবে অবশ্যই নবজাতককে দেখতে যাবেন না। কারণ শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা একটু কম থাকে। তাই ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে। তাই সুস্থ হওয়ার পর নবজাতকে দেখতে যান। ৩. ধূমপান নয় সিগারেটের ধোঁয়া শিশুর স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। এ কারণে অ্যালার্জি হতে পারে। তাই নবজাতককে দেখতে গেলে বা যাওয়ার আগে অবশ্যই ধূমপান এড়িয়ে যাবেন। ৪. হাত ধুয়ে নিন যদি নবজাতককে কোলে নিতেই হয় তবে অবশ্যই হাত ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে, পরিচ্ছন্ন হয়ে তারপর কোলে নেবেন। কারণ শিশুরা অনেক দ্রুত জীবাণুতে আক্রান্ত হয়ে যায়। এ ছাড়া হাত পরিষ্কারের জন্য বাজারে অনেক ধরনের জীবাণুরোধী লিকুইড ওষুধ পাওয়া যায়, সেগুলোও ব্যবহার করতে পারেন। ৫. বেশি পারফিউম নয় বেশি মাত্রায় পারফিউমের ব্যবহার করে নবজাতককে দেখতে যাবেন না। এটি শিশুর অ্যালার্জিক রিঅ্যাকশনের কারণ হতে পারে। সবচেয়ে ভালো হয় পারফিউম না ব্যবহার করতে পারলে। ৬. লোম ছাড়া খেলনা দিন শিশুকে উপহার হিসেবে লোমযুক্ত খেলনা দেবেন না। এতে শিশুর শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। নবজাতকের ক্ষেত্রে খেলনার চেয়ে পোশাককেই আদর্শ উপহার হিসেবে বিবেচনা করা হয়।
আজকের রাশিফল : ৩০ মার্চ, ২০১৭ পূর্ববর্তী

আজকের রাশিফল : ৩০ মার্চ, ২০১৭

আর্থিক সমস্যার নানা কারণ জেনে রাখুন পরবর্তী

আর্থিক সমস্যার নানা কারণ জেনে রাখুন

কমেন্ট