বাঁধাকপির ৬ অসাধারণ গুণ জেনে নিন

বাঁধাকপির ৬ অসাধারণ গুণ জেনে নিন

125811cabbage আমাদের দেশের একটি জনপ্রিয় সবজি হলো বাঁধাকপি। এ সবজি খেতে যেমন মজা তেমন এর গুণও রয়েছে প্রচুর। বিশেষজ্ঞরা বলছেন, এটি আপনাকে ওজন কমানো থেকে শুরু করে ক্যান্সারের মতো রোগও প্রতিরোধ করতে সাহায্য করে থাকে। অনেকভাবে বাঁধাকপি খাওয়া যায়। বাঁধাকপির সবজি, বাঁধাকপি স্যুপ, বাঁধাকপি সালাদ ইত্যাদি উপায়ে খেতে পারেন স্বাস্থ্যকর এই সবজিটি। এ লেখায় তুলে ধরা হলো বাঁধাকপির কিছু গুণের কথা। ১. ক্যান্সার প্রতিরোধ করে বাঁধাকপিতে ভিটামিন এ, ভিটামিন সি সহ আরও অনেক অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আছে যা দেহে ক্যান্সারের কোষ বিস্তার করাকে রোধ করে। যা কোলন, স্তন এবং প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। ২. দেহের ওজন কমায় বাঁধাকপিতে লো ফ্যাট এবং উচ্চ ফাইবার রয়েছে। আপনি যদি ডায়েট করে থাকেন, তবে প্রতিদিনকার সবজির তালিকায় বাঁধাকপি রাখুন যা আপনার ওজন দ্রুত কমাতে সাহায্য করবে। ৩. দেহের বিষ দূর করে প্রচুর পরিমাণের ভিটামিন সি, সালফার দেহের বিষাক্ত পদার্থ ইউরিক এসিড দূর করে থাকে। যা বাত, গেঁট বাত, স্কিন ইনফেকশন প্রতিরোধ করতে সাহায্য করে। ৪. বলিরেখা দূর করে নিয়মিত বাঁধাকপি খাওয়ার ফলে, এটি ত্বকে বলিরেখা পড়া রোধ করতে সাহায্য করবে। এর ভিটামিন সি ত্বকের তারুণ্য ধরে রেখে বয়সের ছাপ পড়া দেরি করিয়ে দেয়। এর ভিটামিন এ এবং ভিটামিন ডি ত্বক পরিষ্কার করে এবং ত্বককে আলট্রাভায়েলেট রশ্মির হাত থেকে রক্ষা করে। ৫. মাথা ব্যথা দূর করে বাধাঁকপির পাতা দিয়ে তৈরি একধরনের উষ্ণ পানি মাথা ব্যথা দূর করতে সাহায্য করে থাকে। বাঁধাকপি পাতা কুচি করে একটি কাপড়ে পেঁচিয়ে সেটি দিয়ে কপালে সেঁক দিন। এর সাথে কাঁচা বাঁধাকপি জুস প্রতিদিন পান করুন। এটি ক্রনিক মাথা ব্যথা দূর করতে অনেক বেশি কার্যকরী। ৬. কোষ্ঠকাঠিন্য দূর করে বাঁধাকপি উচ্চ আঁশযুক্ত সবজি যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে থাকে। আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে নিয়মিত বাঁধাকপি খান, এটি দ্রুত কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে দিবে।
রেসিপি : ডিম ছাড়াই বানান মজাদার পুডিং পূর্ববর্তী

রেসিপি : ডিম ছাড়াই বানান মজাদার পুডিং

‘বিশ্বে ৩০ কোটি মানুষ হতাশায়’ পরবর্তী

‘বিশ্বে ৩০ কোটি মানুষ হতাশায়’

কমেন্ট