নতুন রেকর্ড করলেন বিশ্বের প্রবীণতম নারী নভোচারী

নতুন রেকর্ড করলেন বিশ্বের প্রবীণতম নারী নভোচারী

132918Peggy-Whitson সারা জীবনে এক বছরেরও বেশি সময় মকাকাশে কাটিয়েছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার নারী নভোচারী পেগি হুইটসন। সম্প্রতি তিনি তার সাফল্যের খাতায় আরেকটি মাইলফলক যোগ করলেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ। গত সপ্তাহে তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গুরুত্বপূর্ণ একটি কাজে স্পেসওয়াকে অংশ নেন। এ সময় তিনি মহাকাশ স্টেশনটিতে একটি নতুন পার্কিং স্পট স্থাপন করেন। পেগি হুইটসনের সঙ্গে স্পেসওয়াকে অংশ নেন মহাকাশ স্টেশনটির কমান্ডার শেন কিমব্রো। বাণিজ্যিকভাবে চালিত মহাকাশ রকেটগুলো এখানে এসে ভিড়বে। মহাকাশে যারা গিয়েছেন তাদের মধ্যে তিনি সবচাইতে বয়স্ক নভোচারীদের খাতায় নাম লিখিয়েছেন। ২০১৭ এর বসন্তে যখন পেগি পৃথিবীতে অবতরণ করবেন, তার অতিক্রান্ত মোট সময় হবে জেফ উইলিয়ামসের চাইতেও বেশি। জেফ উইলিয়ামসের মোট অতিক্রান্ত সময় হচ্ছে ৫৩৪ দিন। নাসা জানিয়েছে, শীঘ্রই মিশন শেষে তিনি পৃথিবীতে ফেরার কথা ছিল। তবে এ সময় আরও কয়েকমাস বাড়তে পারে। ৫৭ বছর বয়সী পেগি হুইটসন এই মিশনে গত বছরের নভেম্বর মাসে মহাকাশ স্টেশনে পৌঁছেছেন। মহাকাশে পাঁচ শতাধিক দিনের বেশি অবস্থানকারী পেগি হুইটসন অন্য যে কোনো নারী মহাকাশচারীর তুলনায় এগিয়ে রয়েছেন।
পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ রয়েছে সুন্দরবনে পূর্ববর্তী

পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ রয়েছে সুন্দরবনে

রেসিপি : সাধারণ চুলাতেই বানান গ্রিলড জাম্বো প্রন পরবর্তী

রেসিপি : সাধারণ চুলাতেই বানান গ্রিলড জাম্বো প্রন

কমেন্ট