রেসিপি : মজাদার ফরাসি ব্রেড পিজা

রেসিপি : মজাদার ফরাসি ব্রেড পিজা

154936recipcheese-toast একটি ঝটপট রেসিপি হলো ব্রেড পিজা। খুব অল্প সময়ে অত্যন্ত সুস্বাদু ‘ফ্রেঞ্চ স্টাইল ব্রেড পিজা’ তৈরি করা যায়। একবার বানালেই আপনি এর স্বাদ ও কার্যকারিতা বুঝতে পারবেন। যা যা লাগবে – আধা কাপ মাংস ছোটো করে টুকরো করা – পাউরুটি ৪/৫ পিস – চিজ পরিমাণ মতো – আধা চা চামচ কাবাব মসলা – আধা চা চামচ গোল মরিচ গুঁড়ো – ১ চা চামচ শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নেয়া – ২ টি কাঁচা মরিচ কুচি – আধা কাপ ছোটো করে কুচি করা ক্যাপসিকাম – ১ টি পেঁয়াজ কুচি – টমেটো সস পরিমাণ মতো – লবণ স্বাদমতো – চিলি সস পরিমাণ মতো – সামান্য তেল যেভাবে বানাবেন ১. প্রথমে মাংস ছোট করে কেটে সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে হাত দিয়ে ছাড়িয়ে নিন। ২. একটি প্যানে খুব সামান্য তেল দিয়ে এতে পেঁয়াজ কুচি দিয়ে নরম করে নিন। ৩. এরপর এতে দিন কাঁচা মরিচ কুচি, কাবাব মসলা ও দুই ধরণের সস নিজের স্বাদ মতো। এরপর এতে সেদ্ধ মাংস দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নিন। ৪. পাউরুটির উপরে টমেটো সসের একটি লেয়ার দিন। এর উপর সাজিয়ে দিন ভাজা মাংস, ক্যাপসিকাম, শুকনো মরিচ গুঁড়ো, সামান্য পেঁয়াজ ও মরিচ কুচি এবং চীজ। ৫. এরপর ওভেনে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে ১০ মিনিট বা চীজ গলে যাওয়া পর্যন্ত বেক করুন। ৬. পছন্দমতো বেক হয়ে গেলে নামিয়ে নিন। হয়ে গেছে আপনার পিজা। পরিবেশন করুন সস ও মেয়োনেজের সাথে।
ভ্রমণ: নান্দনিক 'বাতাস আর বৃষ্টির সেতু' পূর্ববর্তী

ভ্রমণ: নান্দনিক 'বাতাস আর বৃষ্টির সেতু'

রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিন পরবর্তী

রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিন

কমেন্ট