বর্তমানে কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে সরকারের বিদ্যমান কোনো চুক্তিও নেই: জ্বালানিমন্ত্রী
আজকের রাশিফল : ১৫ এপ্রিল, ২০১৭
মেষ রাশি (২১ মার্চ- ২০ এপ্রিল): আজ জাতক জাতিকাদের দিনটি কিছুটা ঝামেলা পূর্ণ। রাস্তাঘাটে কোনো প্রকার জটিলতা দেখা দেবে। পুলিশি হয়রাণি বা মামলা মোকর্দ্দমার শিকার হতে পারেন। ঝুঁকিপূর্ণ খেলায় বিনিয়োগে কিছু আয় হতে পারে। বাড়ীতে কুটুম্বদের আগমনের সম্ভাবনা প্রবল। জীবন সাথীর সাহায্য পাবেন। আজ রক্তদান করলে খারাপ হবে না।
বৃষ রাশি (২১ এপ্রিল- ২০ মে): আজ বৃষ রাশির জাতক জাতিকাদের বিবাহের যোগ প্রবল। বহু বছর ধরে চলতে থাকা ব্যবসায়ীক বাধার অবসান হতে পারে। ব্যবসায় কোনো নতুন সুযোগ পেয়ে যাবেন। ভূমি ,এপার্টমেন্ট ব্যবসায়ীরা আজ বিক্রয়ে সাফল্য দেখাতে পারবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে থাকবে। অংশীদারী ব্যবসায় নতুন কোনো চুক্তি হতে পারে।
মিথুন রাশি (২১ মে - ২০ জুন): আজ বেসরকারী চাকুরেদের কর্মস্থলে কোনো প্রকার উন্নতি আশা করা যায়। কাজে সহকর্মী ও অধিনস্ত কোন কর্মচারীর সাহায্য পাবেন। ব্যবসায়ীদের আজ কর্মচারীর উপর অধিক নির্ভর করতে হতে পারে। আয় উন্নতি বাধা পাবে। কারো প্রেমের আহ্ববানে সাড়া দেবেন না। কারন রিপুর তাড়নায় কোনো ভুল করতে পারেন।
কর্কট রাশি (২১ জুন- ২০ জুলাই): সন্তানের সৃজনশীল প্রতিভা আপনাকে মুগ্ধ করবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। শিল্প সাহিত্যের চর্চায় ভালো ফল পাবেন। বিদ্যার্থীদের পড়াশোনায় আরো বেশী মনযোগী হতে হবে। প্রেমিক প্রেমিকাদের সম্পর্কের মধ্যে চলতে থাকা ভুলবুঝাবুঝির অবশান আশা করা যায়। কারো সন্তানের দ্বায়িত্ব নিতে হতে পারে।
সিংহ রাশি (২১জুলাই-২১ আগষ্ট): আজ আপনার পারিবারিক অবস্থা ভালো যাবে। মা এর সূত্রে কোনো ভূ স্থাবর সম্পত্তি লাভ হবে। যানবাহন ও গৃহ আবাসন ক্রয়ের যোগ বলবান। আর্থিক অবস্থার পরিবর্তন হতে পারে।বকেয়া বিল আদায়ে সাফল্য আসবে। গৃহে কোনো আত্মীয় সমাগম হতে পারে। বিদ্যার্থীদের প্রত্যাশা পূরণ হতে চলেছে।
কন্যা রাশি (২২ আগষ্ট - ২২ সেপ্টেম্বর): আজ গার্মেন্টস ব্যবসায়ী ও পোশাক ব্যবসায়ীদের দিনটি ভালো যাবে। আপনার আর্থিক অবস্থার উন্নতি আশা করা যায়। ছোট ভাই বোনের চাকরী লাভের যোগ বলবান। বৈদেশীক বানিজ্যে ভালো সংবাদ পেতে পারেন। আপনার প্রতিবেশীর কোনো সঙ্কটে আজ আপনাকে এগিয়ে যেতে হবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর): আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দিনটি ভালো যাবে। বকেয়া টাকা আদায়ের যোগ প্রবল। খুচরা ও পাইকারী ব্যবসায়ীরা আজ বাকিতে লেনদেন না করলেই ভালো করবেন। জাতিকাদের সঞ্চয়ের সুযোগ আসেব। খাদ্য দ্রব্য ও পোষাক ব্যবসায়ীদের দিনটি ভালো যাবে।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর): আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মানসিক শান্তি ফিরে আসবে। ঠান্ডামাথায় চিন্তা করতে পারবেন বলে ব্যবসা ও পারিবারিক জীবনে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন। আপনার ঠান্ডাজনিত রোগের উপশম হতে পারে। শিশু কিশোরদের দিনটি ভালো যাবে। কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারেন।
ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর): আজ আপনার ভ্রমনের যোগ প্রবল। হটাৎ করে ব্যবসায়ীক বা অফিশিয়াল কাজে কোথাও ভিজিটে যেতে হতে পারে। দৈনন্দিন ব্যয় বৃদ্ধি পাবে। কিন্তু সে পরিমানে আয় হবে না। ট্রাভেল এজেন্ট ও এয়ার টিকিটিং এর ব্যবসার সাথে জড়িতরা ভালো আয় করতে পারবেন। প্রবাসীদের কর্মস্থলে কোনো পরিবর্তন হতে চলেছে।
মকর রাশি (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারী): বন্ধুর সাহায্যে ব্যবসায়ীরা নতুন কোনো অর্ডার পেতে চলেছেন। ব্যবসায়ীক বকেয়া বিল আদায়ের যোগ প্রবল। নতুন কোনো ব্যবসায়ীক যোগাযোগ হতে পারে। ভূমি ব্যবসায়ীরা নতুন কোনো ভূমি ক্রয়ের সুযোগ পেয়ে যাবেন। আজ ইট, পাথর ও সিমেন্ট ব্যবসায়ীদের বেচাকেনা বৃদ্ধি পাবে। বাড়ীতে বড় ভাই বোনের সাহায্য পাবেন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারী - ১৮ ফেব্রুয়ারী): আজ আপনার কর্মস্থলে কোনো প্রকার নতুন সুযোগ আসতে পারে। বেসরকারী চাকরীজীবীরা কর্ম পরিবর্তনের সুযোগ পাবেন। নির্বাচনে অংশগ্রহণকারী নেতা কর্মীদের সাফল্য লাভের যোগ আছে। প্রতিযোগীতামূলক পরীক্ষায় সাফল্য আশা করা যায়। প্রভাবশালী কোনো রাজনৈতিক নেতার সাহায্য পেতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারী - ২০ মার্চ): আজ আপনার ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে সাফল্য পাবেন। কোনো ধর্মীয় স্থানে বেড়াতে যেতে পারেন। বিদ্যার্থীদের বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। বিজ্ঞান ও বাণিজ্যের শিক্ষার্থী ও গবেষকদের দিনটি ভালে যাবে। জীবীকার জন্য বিদেশ যাত্রার যোগ বলবান। বৈদেশিক বাণিজ্যে ভালে আয় হতে পারে।
কমেন্ট