বর্তমানে কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে সরকারের বিদ্যমান কোনো চুক্তিও নেই: জ্বালানিমন্ত্রী
জেনে নিন ঘামের দুর্গন্ধ প্রতিরোধের উপায়
গরমে যে সমস্যা সবথেকে বেশি সমস্যা দেয়, তা বোধহয় ঘামের দুর্গন্ধের সমস্যা। বহু মানুষের মধ্যে ঘামের দুর্গন্ধের সমস্যা দেখা দেয়। আর এর জন্য শুধু সেই ব্যক্তিই নন, আশেপাশের অনেকেই সমস্যায় পড়েন। রাস্তা-ঘাট, ট্রেন, বাস, বাড়িতেও ঘামের দুর্গন্ধে বিরক্ত হয়ে যান চেনা পরিচিত, অপরিচিত থেকে কাছের মানুষ প্রত্যেকে। কিন্তু এর থেকে মুক্তির উপায় কোথায়? জেনে নিন কীভাবে ঘামের দুর্গন্ধ থেকে মুক্তি পাবেন।
১) দিনের দুইবার ভালোভাবে গোসল করলে ঘাম এবং ঘামের দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়া যায়। গরমকালে দিনে দুইবার গোসল আপনার শরীরকে ঠাণ্ডাও রাখে আবার ঘামের দুর্গন্ধ থেকেও মুক্তি দেয়।
২) গোসল করে পোশাক পরার আগে শরীরটাকে ভালো করে বাতাসে শুকিয়ে নিন। ভেজা শরীরে কখনোই পোশাক পরবেন না। ভেজা শরীরে পোশাক পরলে, বেশি ঘাম হওয়ার সম্ভাবনা থাকে।
৩) গোসলের সময়ে অ্যান্টি-ব্যাকটেরিয়াল সাবান ব্যবহার করুন। অ্যান্টি-ব্যাকটেরিয়াল সাবান শরীর থেকে ব্যাকটেরিয়া দূর করে। যদি আপনার ত্বকে অ্যালার্জি কিংবা ইনফেকশনের ঝুঁকি থাকে, তাহলে সাবান পছন্দের সময়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
৪) শরীর থেকে ঘামের দুর্গন্ধ দূর করতে ল্যাভেন্ডার, পিপারমেন্ট, পাইন প্রভৃতির এসেন্সিয়াল ওয়েল ব্যবহার করুন। কিংবা একেবারে ঘরোয়া পদ্ধতিতে গোসলের পানিতে একটি পাতিলেবুর রস ব্যবহার করতে পারেন।
৫) অনেক সময়ে আমাদের খাদ্যাভাসের কারণেও ঘামের দুর্গন্ধ দেখা দিতে পারে। তেল-ভাজা-মশলা দেওয়া খাবার শরীরে ঘাম উৎপাদন করে। ঘামের হাত থেকে রক্ষা পেতে এধরণের খাবার যতটা পারেন এড়িয়ে চলুন।
৬) নাইলন কিংবা সিন্থেটিকের পোশাক একেবারেই পরবেন না। এতে ঘাম আটকে থাকে। সুতির হালকা পোশাক পরুন। সুতির পোশাক ঘাম টেনে নিয়ে শরীরকে শুকনা রাখে। জুতো পরার সময়েও সুতির মোজা পরুন।
৭) ভিনেগার আমাদের শরীরের pH level সঠিক রাখতে এবং ত্বকে তৈরি বিভিন্ন সমস্যাও প্রতিরোধ করে। শরীর থেকে ঘামের দুর্গন্ধ কমানোর জন্য ভিনেগার অন্যতম সঠিক উপাদান।
কমেন্ট