বর্তমানে কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে সরকারের বিদ্যমান কোনো চুক্তিও নেই: জ্বালানিমন্ত্রী
আর প্লাস্টিকের বোতলে পানি পান নয়, এবার আসছে নতুন পদ্ধতি!
নানা সময়ই চিকিৎসকরা বলতে থাকেন প্লাস্টিকের বোতলে পানি পান শরীরে পক্ষে খুবই খারাপ। এমনকী, চিকিৎসকরা বলে থাকেন প্লাস্টিকের বোতলে পানি পান করলে নাকি হতে পারে ক্যানসারের মতো মারণ রোগ! শুধু রোগই নয়, প্লাসটিক তো নষ্ট করে পরিবেশের ভারসাম্যও। প্রতি বছর প্রচুর সংখ্যক প্লাস্টিক বোতল সমুদ্রে মিশে গিয়ে ক্ষতি করে সমুদ্রে থাকা প্রাণীদেরও।
প্লাস্টিকের ব্যাপারে মুশকিল আসান করতে এবার শীঘ্রই বাজারে আসতে চলেছে ‘ওহো’। যা কিনা প্লাসটিকের বোতেল পানি পান করাকে একেবারেই ইতি দিতে চলেছে।
লন্ডনের এক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তৈরি করে ফেলেছেন এমন এক জিনিস, যা কিনা মাত দিতে পারে প্লাসটিকের বোতলকে। যার নাম ‘ওহো’। পানির বড় মাপের বিন্দু মতো দেখতে এই ওহো মুখে পুড়ে ফেললেই পানির তেষ্টা গায়েব। এই ওহো নিয়ে যাত্রা করতেও সুবিধা। আর এর ফলে শরীর খারাপের সম্ভাবনাও কম।
তা কী দিয়ে তৈরি এই ওহো? ওহো-তে রয়েছে সোডিয়াম অ্যালগিনেট দিয়ে তৈরি দু’টি পাতলা পর্দা। সামুদ্রিক ব্রাউন অ্যালগি আর ক্যালসিয়াম কার্বোনেট দিয়ে তৈরি হয় এই সোডিয়াম অ্যালগিনেট। এই পাতলা পর্দার মধ্যেই থাকে তরল পানি। যা কিনা একেবারেই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক নয়। তবে এই ওহো, বাজারে আসতে আরও কিছুটা সময় লাগবে। শেষ মুহূর্তের পরীক্ষা-নীরিক্ষা নিয়ে ব্যস্ত আছেন ওহো-র গবেষকরা!
কমেন্ট