
গবেষকরা খুঁজে পেলেন শিপওয়ার্মের দানব প্রজাতির নতুন এক প্রজাতি। এটি আকারে প্রায় ৫ ফুট লম্বা। জোঁক বা কৃমির মতো দেখতে এই প্রাণীটি শক্ত খোলসের মধ্যে থাকে। পরে ওটা থেকেই বের করে আনা হয় এই দানব শিপওয়ার্মকে।
এই শিপওয়ার্মগুলো ফিলিপাইন্সের কাদাপূর্ণ খাঁড়িতে থাকে। এদের ফুসফুসে থাকা ব্যাকটেরিয়ার ওপর নির্ভর করে। এদের মাধ্যমেই খাবার বানায় তারা।
গবেষণা চালানো হয়েছে এর ওপর। গবেষণাকর্মটি প্রোসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস জার্নালে প্রকাশিত হয়েছে তা। যদিও সেই ১৮ শো শতক থেকে এই খোলসের অস্তিত্ব নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা। কিন্তু খোলসের মধ্যে প্রাণীটিকে প্রথম পাওয়া গেলো।
এদের বাসস্থান অজানা ছিল। পরে এক গবেষক তার ডকুমেন্টরি দেখান, ফিলিপাইন্সের অগভীর কাদাপূর্ণ লেগুনে এরা থাকে। এই ডকুমেন্টরির ওপর ভিত্তি করে পরে বিজ্ঞানীরা অভিযান চালান ওই লেগুনে। সেখানে ৫ প্রজাতির দানব শিপওয়ার্ম খুঁজে পান তারা।
ছবিতে দেখা যাচ্ছে, কুফুস ওয়ার্মটিকে তার খোলস থেকে বের করে আনছেন নর্থইস্টার্ন ইউনিভার্সিটির প্রফেসর ড. ডেনিয়েল ডিস্টেল।
কৃমির মতো এত বড় আকারের বিদঘুটে প্রাণীটিকে দেখে আমি অবাক হয়ে গেছি, বললেন ইউনিভার্সিটি অভ ফিলিপাইন্সের মেরিন সায়েন্সেস ইনস্টিটিউটের গবেষক মার্ভিন আলতামিয়া।
কমেন্ট