
১। ১৯৮২ সালের ১৯ শে এপ্রিল বিবর্তনবাদের জনক ব্রিটিশ বিজ্ঞানী চার্লস ডারউইন মৃত্যুবরণ করেন; যার জন্ম হয়েছিল ১৮০৯ সালের ১২ ফেব্রুয়ারী।
২। ১৭৮২ সালের ১৯ শে এপ্রিল নেদারল্যান্ডস যুক্তরাষ্ট্রকে স্বীকৃতি দেয়।
৩। ১৯০৬ সালের ১৯ শে এপ্রিল বিখ্যাত ফরাসী পদার্থ বিজ্ঞানী পিয়েরে কুরি মৃত্যুবরণ করেন; যিনি তেজস্ক্রিয়তা নিয়ে গবেষণা করেন এবং সফলতার জন্য ১৯০৩ সালে তাঁর স্ত্রী ম্যাডাম ম্যারি কুরি সহ এক সাথে নোবেল পুরস্কার লাভ করেন। তাঁর জন্ম হয়েছিল ১৮৫৯ সালে।
৪। ১৯৯৩ সালের ১৯ শে এপ্রিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই-এর আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের হামলায় “ড্যাভিডিয়ানস ” নামের এক ধর্মীয় সম্প্রদায়ের শিশু, নারীসহ প্রায় ৮০ জন সদস্য নিহত হয়। এই ঘটনায় বিশ্বব্যাপী সমালোচনার ঝড় ওঠে।
৫। ২০০৫ সালের ১৯ শে এপ্রিল পোপ দ্বিতীয় জন পলের মুত্যুর পর ষোড়শ বেনেডিক্ট ক্যাথলিক খ্রিস্টানদের নতুন ধর্মগুরু নির্বাচিত হন। তাঁর আসল নাম জোসেফ আলোইস রাতজিঙ্গার।
৬। ১৮০৭ সালের এই দিনে ব্রিটিশ বাহিনী মিশরের আলেক্সান্ড্রিয়া থেকে পিছু হটে এবং মিশরের কাছে পরাজিত হয়।
৭। ১৯৮২ সালের ১৯ শে এপ্রিল নাসা প্রথম নারী নভোচারী হিসবে ”সেলি রাইড” এর নাম ঘোষণা করে।
৮। ইংরেজী সাহিত্যের কবি লর্ড বাইরন ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে ১৮২৪ সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন।
কমেন্ট