
আজ বিশ্ব ধরিত্রী দিবস। ১৯৭০ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন সিনেটর গেলর্ড নেলসন ধরিত্রী দিবসের প্রচলন করেন।
১৬৬২ খ্রিস্টাব্দের এই দিনে লন্ডনে রয়াল সোসাইটি গঠিত হয়।
১৮৭০ খ্রিস্টাব্দের এই দিনে রুশ বিপ্লবের রূপকার ও প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ভ্লাদিমির ইলিচ লেনিনের জন্ম।
১৮৯০ সালের এ দিনে কিউবার জনগণ সেদেশে স্পেনের আধিপত্য বিস্তারের বিরুদ্ধে বিদ্রোহ করে।
১৯০৪ সালের এ দিনে বিখ্যাত মার্কিন পদার্থ বিজ্ঞানী এবং এটম বোমার আবিষ্কারক জুলিয়াস রবার্ট ওপেন হেইমার জন্মগ্রহণ করেন। তিনি কালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক ছিলেন।
১৭২৪ খ্রিস্টাব্দের এই দিনে জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের জন্ম।
১৮৯৯ খ্রিস্টাব্দের এই দিনে রুশ কথাসাহিত্যিক ও কবি ভ্লাদিমির নবোকভের জন্ম।
১৯৮২ খ্রিস্টাব্দের এই দিনে ব্রাজিলীয় ফুটবলার কাকা জন্মগ্রহণ করেন।
কমেন্ট