হরর ক্লাব : থাইল্যান্ডের সেই অভিশপ্ত অ্যাপার্টমেন্ট

হরর ক্লাব : থাইল্যান্ডের সেই অভিশপ্ত অ্যাপার্টমেন্ট

162748hautned বিশ্বের নানা দেশেই রয়েছে ভূতুড়ে নানা বাড়ি। তেমনই একটি স্থাপনা রয়েছে থাইল্যান্ডে। এটি বেশ পুরনো একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। এতে এমন কিছু ঘটনা ঘটেছে, যা বহু মানুষের আতংকের কারণ হয়েছে। থাইল্যান্ডে সেই ১৮ তলা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটি প্রথমে যখন তৈরি হয় তখন বেশ জনপ্রিয়তা অর্জন করে। আর বহু মানুষই এটি ভাড়া নিয়ে থাকা শুরু করে। তাদের মাঝে ছিল বহু শিক্ষার্থীও। এ অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে থাকতে শুরু করেন বিভিন্ন দেশ থেকে থাইল্যান্ডে পড়তে আসা স্টুডেন্ট। পরবর্তীতে সেখানে রহস্যজনক ঘটনা ঘটতে থাকে। জানা যায়, এই অ্যাপার্টমেন্টে এ পর্যন্ত ৬টি আত্দহত্যার ঘটনা ঘটেছে। যারা আত্দহত্যা করেছেন তারা সবাই বিশ্বের বিভিন্ন দেশ থেকে আশা শিক্ষার্থী। আর তাদের সবাই অ্যাপার্টমেন্ট থেকে লাফ দিয়ে আত্দহত্যা করেছেন। ফলে অ্যাপার্টমেন্টটি পরবর্তীতে বহু মানুষের আতংকের নাম হয়ে দাঁড়ায়। সেই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে কয়েকটা ফ্ল্যাট আছে যেগুলোর রুমে প্রায় ২৪ ঘণ্টাই ফিসফিস করে কথা বলার আওয়াজ শুনতে পায় সেই ফ্ল্যাটে বসবাসকারী স্টুডেন্টরা। এরপর আতংকে অ্যাপার্টমেন্টটি ত্যাগ করে অধিকাংশ অধিবাসী। যদিও রহস্যজনক এ ঘটনাগুলোর কারণ কেউ জানতে পারেনি।
দুর্ঘটনায় হঠাৎ দাঁত পড়ে গেলে কী করবেন? পূর্ববর্তী

দুর্ঘটনায় হঠাৎ দাঁত পড়ে গেলে কী করবেন?

আজকের রাশিফল : ২৬ এপ্রিল, ২০১৭ পরবর্তী

আজকের রাশিফল : ২৬ এপ্রিল, ২০১৭

কমেন্ট