দুবাই দেখাল রত্নে মোড়ানো 'বহনযোগ্য মসজিদ'!

দুবাই দেখাল রত্নে মোড়ানো 'বহনযোগ্য মসজিদ'!

142623Mosque সংযুক্ত আরব আমিরাতজুড়ে দৃষ্টিনন্দন বহু মসজিদ রয়েছে। কিন্তু এবার একটি প্রাইভেট মসজিদের কথা ভাবুন তো। ছোট্ট একটা মসজিদ যা আপনার বাড়ি বা অফিসেই থাকবে। আরো আকর্ষণীয় বিষয় হলো, এটি বহনযোগ্য মসজিদ। অর্থাৎ, নামাজের সময় হলেই এটা স্থাপন করে নামাজ পড়েতে পারবেন। এমনই একটি মসজিদের সঙ্গে পরিচয় ঘটিয়েছে দুবাই। যেনতেন মসজিদ নয়। এক উপন্যাসের ধারণাকে বাস্তবায়িত করা হয়েছে এই বহুমূল্য ছোট্ট মসজিদের মাধ্যমে। দেখলে আরব্য রজনীর কোনো মসজিদের কথাই মনে আসবে। এটি বানিয়েছে আম্বার পাম গ্রুপ। এর ৭৫ শতাংশজুড়ে থাকবে প্রাচীন আমলের জেমস স্টোন আম্বার। দামও কম নয়, ১০ লাখ দিরহাম (২ কোটি ২৭ লাখ ৬৮ হাজার টাকার মতো)। যে মডেলটি দেখানো হয়েছে তাতে দুজন অনায়াসে নামাজ পড়তে পারবেন। এনি বানাতেও বেশি সময় লাগে না নির্মাতার। মাত্র ৪-৫ ঘণ্টার মধ্যেই প্রস্তুত গোটা এক 'বহনযোগ্য মসজিদ'। বুর্জ আল আরব হোটেলের এক জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রথমবারের মতো দেখানো হয় বিশ্বের প্রথম বহনযোগ্য মসজিদ। এটি দেখতে উপস্থিত ছিলেন রাজ পরিবারের সদস্যগণ, অ্যাম্বাসাডর এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। নির্মাতা প্রতিষ্ঠানের অপারেশন্স ম্যানেজার অ্যান্ড্রু সানকো বলেন, মানুষের ধারণা আম্বার কেবলমাত্র অলংকার বানানোর কাজে ব্যবহৃত হয়। কিন্তু এর ব্যবহারের এবার মসজিদ তৈরি করা হলো। তা ছাড়া এই পাথরের বিস্ময়কর স্বাস্থ্যগুণ সম্পর্কেও সচেতন করা আমাদের উদ্দেশ্য। মসজিদটি মাশরাবিয়া আদলে বানানো হয়েছে। এতে রয়েছে আরবের স্থাপত্য প্রভাব। আম্বারের স্ফটিকে প্রতিফলিত হয়েই যথেষ্ট আলোর ব্যবস্থা হয়ে যায়। শত শত বছর ধরে আম্বার রহস্য আর মুগ্ধতার প্রতীক হয়ে রয়েছে। ফারাও সম্রাটদের থেকে দার্শনিক বা পুরাতত্ত্ববিদ- সবাই এটি নিয়ে মুগ্ধ ছিলেন, বলেন অ্যান্ড্রু। খ্রিষ্টপূর্ব ৪৫০০ অব্দ থেকেই আম্বার মানুষের আগ্রহ কেড়ে নিয়েছে। আজকের লেবানন, জর্ডান, সিরিয়া, ইন্ডিয়া আর ইথিওপিয়ায় আম্বার মেলে। বলা হয়, আম্বার চাঁদ ও সূর্যের শক্তি সঞ্চয় করে দেহ ও আত্মার উন্নতি ঘটায়। মন-প্রাণকে পবিত্র করে তোলে। আর সেই বিস্ময়কর পাথরে মোড়ানো মসজিদে নামাজ পড়া অনন্য অভিজ্ঞতা দেবে মানুষকে।
রেসিপি : মজাদার ও পুষ্টিকর এগ মাফিনস পূর্ববর্তী

রেসিপি : মজাদার ও পুষ্টিকর এগ মাফিনস

গরমকালে যে পোশাক এড়িয়ে চলবেন পরবর্তী

গরমকালে যে পোশাক এড়িয়ে চলবেন

কমেন্ট