রেসিপি : ভিন্নধরনের মাংস 'চাইনিজ স্পাইসি বিফ'

রেসিপি : ভিন্নধরনের মাংস 'চাইনিজ স্পাইসি বিফ'

154416SPICY-BEEF বহুদিন ধরে একই ধাঁচের রান্না খাওয়া যাদের পছন্দ নয়, তারা এ রেসিপি দেখে একটু ভিন্ন স্বাদের মাংস রান্না করতে পারেন। এক্ষেত্রে ‘স্পাইসি বিফ’ একটি দারুণ ভিন্নধর্মী খাবার। চলুন জেনে নেয়া যাক খুব সহজ রেসিপিটি। যা যা লাগবে ১ কেজি গরুর মাংস ১ কাপ দুধ ২ চা চামচ আদা-রসুন বাটা ২ চা চামচ ওয়েস্টার সস ৪ টেবিল চামচ টমেটো সস ৫/৬ টি পেঁয়াজ চার খণ্ড করে ছাড়িয়ে নেয়া ৩ টেবিল চামচ তেল ২ চা চামচ মরিচ গুঁড়ো ৬/৭ টি মরিচ কুচি যেভাবে বানাবেন ১. প্রথমে গরুর মাংস লম্বা চিকন করে ফালি করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। ২. মাংসে দুধ, গোল মরিচের গুড়া, লবণ, চিনি, পেঁয়াজ বাটা, মরিচগুঁড়ো, টমেটো সস ও ওয়েস্টার সস দিয়ে ভাল করে মাখিয়ে ভালো করে মেরিনেট করে ১ঘণ্টা আলাদা করে রাখুন। ৩. এরপর চুলায় একটি প্যান নিয়ে এতে পরিমান মত তেল দিয়ে তেল গরম করে নিন। তারপর গরম তেলে আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়ে এতে পেঁয়াজ কুচি দিয়ে নরম করে নিন। ৪. মেরিনেট করা মাংস গরম প্যানে দিয়ে দিন ও হালকা আঁচে ভেঁজে কষাতে থাকুন। ভাজা ভাজা হয়ে এলে ১ কাপ পরিমাণ পানি দিন যাতে মাংস সেদ্ধ হয়। ৫. এরপর মরিচ কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাখা মাখা ঝোল করার জন্য রান্না করুন। ৬. ঝোল শুকিয়ে এলে নামিয়ে নিয়ে পরিবেশন করুন এই সুস্বাদু চাইনিজ খাবারটি।
শুকনো ফলের অসাধারণ স্বাস্থ্যগুণ! পূর্ববর্তী

শুকনো ফলের অসাধারণ স্বাস্থ্যগুণ!

৬ উপায়ে মসলা ভালো থাকবে বহুদিন পরবর্তী

৬ উপায়ে মসলা ভালো থাকবে বহুদিন

কমেন্ট