
ওয়েলসের একটি সৈকতে নিয়মিত সমুদ্রবিলাসীদের দেখা যায়। একটু অবসর কাটাতে পরিবার বা বন্ধু নিয়ে সবাই ঘুরতে যান সেখানে। কিন্তু সেই সৈকতটি ফাঁকা পড়ে আছে এখন। কেন? এক প্রজাতির বিষাক্ত সাপের ভয়ে।
সাপটি যেনতেন নয়, অ্যাডার। এটা ইউরোপের সবচেয়ে বিষাক্ত সাপ হিসেবে (ভাইপার) বিবেচিত। গত মঙ্গলবার ওয়েলসের অ্যাবারসোচের কাছে পোর্থ নেইগল সৈকতে এমন একটি সাপের দেখা পাওয়া মাত্র ঘোষণা করা হয়, বিষাক্ত সাপের কামড় থেকে বাঁচতে চাইলে সৈকতে আসা যাবে না।
দ্য নর্থ ওয়েলস ওয়াইল্ডলাইফ ট্রাস্ট জানায়, গরমের কারণে অ্যাডারগুলো তাদের আবাসস্থল থেকে বেরিয়ে আসছে। এমন অবস্থায় আরো অ্যাডার সৈকতে চলে আসতে পারে। সাধারণত এদের বিরক্ত না করা হলে আক্রমণ করে না। তবে কামড়ে দিলে বিপদ। অবশ্য, সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে মানুষ তো আর এত বুঝে-শুনে সামলে চলতে পারবে না। তাই নিরাপদে থাকাই ভালো।
ওয়েলস অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, গত গ্রীষ্মে সৈকতে চার শিশুকে কামড়ে দেয় অ্যাডার।
কমেন্ট