স্বামীর সঙ্গে ঝগড়া করে সাত হাজার ডলার গলাধঃকরণ!

স্বামীর সঙ্গে ঝগড়া করে সাত হাজার ডলার গলাধঃকরণ!

153214MONEY-(2) স্বামী-স্ত্রীর মধ্যে প্রচণ্ড ঝগড়া চলছিল কলম্বিয়ান দম্পতির। জমানো টাকাগুলো কিভাবে খরচ করা হবে, তা নিয়েই ঝগড়া। তবে ঝগড়াতে কোনো কূলকিনারা না হওয়ায় স্ত্রী শেষ পর্যন্ত টাকাগুলো গিলেই ফেলেন! তবে তারি একটি বড় অংশ পরবর্তীতে অস্ত্রোপচারের মাধ্যমে উদ্ধার করেন চিকিৎসকরা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে এমিরেটস ২৪৭.কম। প্রতিটি একশ ডলারের মোট ৭০টি বিল ছিল সেখানে। অর্থাৎ সাত হাজার ডলার। আর ঝগড়া করতে গিয়ে এক পর্যায়ে এর সব নোটগুলোই তিনি গলাধঃকরণ করেন। স্ত্রীর ইচ্ছে টাকাগুলো নিয়ে ভ্রমণে যাবেন। কিন্তু স্বামী তা অন্য কাজে ব্যবহার করতে চান। এ কারণেই তাদের ঝগড়া লাগে। আর এতে ক্ষিপ্ত হয়ে তিনি এ কাজ করেন। তবে টাকাগুলো গিলে ফেলার পর ঘটনা সেখানেই শেষ হয়নি। এতগুলো নোট হজম করা সহজ নয়। সে কারণে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসকরা তাকে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। অপারেশনের পর ৫৭টি নোট উদ্ধার করতে সক্ষম হন চিকিৎসকরা। বাকি নোটগুলো পাকস্থলি থেকে কোলনে চলে গিয়েছে বলে জানান চিকিৎসকরা। জীবনের জন্য হুমকি না হওয়ায় আর বাকি নোটগুলো উদ্ধারের চেষ্টা করেননি চিকিৎসকরা। এগুলো স্বাভাবিকভাবেই পেট থেকে বের হয়ে যাবে বলে ধারণা করছেন তারা।
রেসিপি : মজাদার বিফ রেজালা পূর্ববর্তী

রেসিপি : মজাদার বিফ রেজালা

সিজারিয়ান করে সন্তান নেওয়ার পর... পরবর্তী

সিজারিয়ান করে সন্তান নেওয়ার পর...

কমেন্ট