দুনিয়ার সবচেয়ে বড় বিড়াল নাকি এটাই?

দুনিয়ার সবচেয়ে বড় বিড়াল নাকি এটাই?

152605BBBfmKy অস্ট্রেলিয়ার মেলবোর্নে বাস করে বিড়ালটি। তার মনিবের নাম স্টেফি হার্সট। সম্প্রতি ইন্টারনেটে ব্যাপক খ্যাতি পেয়েছে ওমর নামে বিড়ালটি। একেই অনেকে বিশ্বের সবচেয়ে লম্বা বিড়াল হিসেবে মনে করছেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে এমএসএন। ২০১৩ সাল থেকে বিড়ালটি পুষছেন স্টেফি। তিনি যখন প্রথম একে বাড়িতে নিয়ে যান তখন অন্যান্য বাচ্চা বিড়ালের মতোই দেখতে ছিলো সে। কিন্তু এরপর ক্রমে বড় হতে থাকে ওমর। বর্তমানে মেপে দেখা গেছে, তার দৈর্ঘ্য প্রায় ১২০ সেন্টিমিটার বা ৩ ফুট ১১ ইঞ্চি। বিড়ালটির মালিক স্টেফি জানিয়েছেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের লোকজন ওমরের পরিমাপ পাঠানোর জন্য তাকে অনুরোধ করেছেন। এরপর তিনি বিড়ালটির মাপ পাঠিয়েছেন তাদের কাছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় বিড়ালের রেকর্ডের মালিক পশ্চিম ইয়র্কশায়ারের ১১৮ সেন্টিমিটার বা ৩ ফুট ১০ দশমিক ৫ ইঞ্চি দৈর্ঘ্যের একটি বিড়ালের। স্টেফি আরও জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ওমরের ছবি দেন তিনি। তারপর থেকে শুধু ইনস্টাগ্রামেই এর ছবি ২৭ হাজারবারেরও বেশি শেয়ার হয়েছে। এছাড়া ওমরকে নিয়ে অস্ট্রেলিয়ান টেলিভিশন ও সংবাদপত্রেও খবর প্রচারিত হয়েছে। হার্স্ট আরো জানিয়েছেন, প্রতিদিন ভোর ৫টায় ঘুম ভাঙ্গে ওমরের। সকালের নাস্তায় সে শুকনো খাবার খায়। তারপর বাড়ির চারপাশে কিছুক্ষণ পায়চারি করে সে। কখনো কখনো বাড়ির পেছনে রাখা পাত্রের মধ্যে খেলা করে। এছাড়া ডিনারের সময় ক্যাঙ্গারুর কাঁচা মাংস খায় সে। কিন্তু কেন ক্যাঙ্গারুর মাংস দেওয়া হয় এ প্রশ্নে স্টেফি বলেন, সে যা খেতে ভালেবাসে তাই দেওয়া হয়।
বিরল একচক্ষু ছাগলছানা নিয়ে তোলপাড় পূর্ববর্তী

বিরল একচক্ষু ছাগলছানা নিয়ে তোলপাড়

ভালোবাসার জন্য রাজপরিবার ত্যাগ পরবর্তী

ভালোবাসার জন্য রাজপরিবার ত্যাগ

কমেন্ট