ইফতারে লটকন রাখতে পারেন

ইফতারে লটকন রাখতে পারেন

124251Latkan থেকে থেকে বৃষ্টি হলেও গরম কিন্তু খুব একটা কমেনি। দিনের দৈর্ঘ্যও এখন প্রায় সর্বোচ্চ। তাই দীর্ঘ সংযমের পর ইফতারে চাই পুষ্টি ও স্বাস্থ্যকর খাবার। বিশেষজ্ঞরা বলছেন, ইফতারে ভাজাপোড়া বাদ দিয়ে ফলমূলে মনোযোগী হওয়া উচিত। তাই রমজানজুড়ে পাঠকদের জন্য তুলে ধরা হচ্ছে বিভিন্ন ফলের পুষ্টিগুণ। আজ থাকছে সবার পরিচিত ফল লটকন। ভিটামিন সি : লটকনে রয়েছে প্রচুর ভিটামিন ‘সি’। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন তিন থেকে চারটি লটকন খেলে শরীরের ভিটামিন ‘সি’ নিয়ে আর চিন্তা করতে হবে না। ভিটামিন ‘সি’ ত্বক, দাঁত ও হাড় সুস্থ রাখে। এ ছাড়া চর্মরোগ প্রতিরোধেও দারুণ কার্যকর। দেহের সুস্থতায় : লটকনে আছে অ্যামাইনো এসিড ও এনজাইম, যা দেহ গঠন ও কোষকলার সুস্থতায় সহায়তা করে। এ ছাড়া রয়েছে নানা রকম পুষ্টি উপাদান, যা শরীরকে সুস্থ রাখে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মুখের রুচি বাড়াতেও খেতে পারেন এই ফল। খনিজ উপাদান : লটকনে শরীরের জন্য প্রয়োজনীয় নানা খনিজ উপাদান রয়েছে। এর মধ্যে পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম উল্লেখযোগ্য। এসব উপাদান শরীর সুস্থ রাখে। প্রতি ১০০ গ্রাম লটকনে ৯ গ্রাম ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও ক্রোমিয়াম থাকে। আয়রন ও ভিটামিন বি : রক্তের সুস্থতা ও হাড়ের জন্য বিশেষ উপকারী উপাদান হলো আয়রন। লটকনে পর্যাপ্ত এ উপাদান পাওয়া যাবে। আছে ভিটামিন ‘বি-১’ ও ‘বি-২’। মানসিক অবসাদ : এই ফল মানসিক অবসাদ দূর করতেও সাহায্য করে। এ ছাড়া অস্বস্তি দূর করতে কিংবা বমি দূর করতেও এ ফল ব্যাপক প্রশংসনীয়। সতর্কতা : মাত্রাতিরিক্ত লটকন খাওয়া উচিত নয়। এতে করে ক্ষুধামান্দর মতো বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
সহজে শরীর জয়ের ৭টি ঘরোয়া উপায়! পূর্ববর্তী

সহজে শরীর জয়ের ৭টি ঘরোয়া উপায়!

রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিন পরবর্তী

রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিন

কমেন্ট