গরমের জন্য মেজাজ চড়ছে মানুষের!

গরমের জন্য মেজাজ চড়ছে মানুষের!

130504Hot-weather-wine গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বেশ কয়েক বছর ধরেই গরম বাড়ছে পাল্লা দিয়ে। এই গরমে শরীর যেমন খারাপ হচ্ছে, তেমন বহু মানুষের মেজাজও গরম থাকছে। সম্প্রতি গবেষকরা জানিয়েছেন, এর পেছনেও বিজ্ঞান আছে। মনোবিজ্ঞানীরা বলছেন, মানুষের মেজাজ ক্রমশ চরিত্র বদলাচ্ছে গরমের জন্য। প্রতি বছর যেভাবে গরম বাড়ছে, তার সঙ্গে সঙ্গে মন মেজাজও খারাপ হচ্ছে আমাদের। শুনতে অবাক লাগলেও এটাই সত্য যে, অনেকাংশেই অতিরিক্ত গরম মানুষের মনের গতিপথ বদলে দিতে পারে। মনোবিজ্ঞানীরা আরও সতর্ক করেছেন, শুধু মন নয়, আপনাকে অসামাজিকও করে তুলতে পারে এই গরম। মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় লেহাই বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক লিউবা বেকিং জানান, আমাদের প্রত্যেকের ওপর গরমের প্রভাব আলাদা। সেভাবেই আমরা আলাদা আলাদাভাবে গরমের সঙ্গে নিজেদের মানিয়ে নিই। আমাদের চারপাশের পরিবেশ মনস্তাত্বিক জগতের ওপর যে ছায়া ফেলে তারই বহিঃপ্রকাশ আমাদের ব্যবহার। পরিবেশে পরিবর্তন হলে, স্বাভাবিকভাবেই মনোজগতেও তার আশ্চর্য প্রতিফলন দেখা যায়। অতিরিক্ত গরমে আমরা অনেকেই মানিয়ে নিতে পারিনা, বিরক্তি প্রকাশ করি, শারীরিক সমস্যাও শুরু হয়। তেমনই নিজেকে নিয়ে ব্যস্ত থাকায় অন্যের প্রতি মনোযোগ দেওয়ার অবকাশও থাকে না। অসামাজিক হতে থাকি আমরা।
বিশ্বের নানা দেশে এবার ঈদুল ফিতরের ছুটি কয় দিন? পূর্ববর্তী

বিশ্বের নানা দেশে এবার ঈদুল ফিতরের ছুটি কয় দিন?

মেহেদির দারুণ রঙের জন্য কী করবেন? পরবর্তী

মেহেদির দারুণ রঙের জন্য কী করবেন?

কমেন্ট