আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল মনে করি না; একটা মাফিয়া পার্টি : স্বরাষ্ট্রমন্ত্রী
বিশ্বের নানা দেশে এবার ঈদুল ফিতরের ছুটি কয় দিন?
বিশ্বের নানা দেশে মুসলমান ধর্মাবলম্বীদের পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এজন্য বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ছুটি রয়েছে।
এক্ষেত্রে সবচেয়ে বড় ছুটি ভোগ করছে সৌদি আরবের লোকজন, যাদের ছুটি রয়েছে ২৩ দিন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে আল জাজিরা।
বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৫, ২৬ ও ২৭ জুন সাধারণ ছুটি থাকবে। তবে বাংলাদেশেও নির্ধারিত তিন দিন ছুটির সঙ্গে শুক্র ও শনিবার যোগ হওয়ায় পাঁচ দিন ছুটি পাচ্ছেন অনেকেই। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংস্থা তাদের নিজস্ব ঘোষণা অনুযায়ী ভিন্ন ভিন্ন ছুটি দিয়েছে।
কমেন্ট