বিরল কুমিরের ১৯টি ডিম!

বিরল কুমিরের ১৯টি ডিম!

170202Crocodile-siamese কম্বোডিয়ায় যারা প্রাণী রক্ষার জন্য কাজ করে যাচ্ছেন, তাদের মাঝে বইছে আনন্দের জোয়ার। সম্প্রতি এক জায়গায় ১৯টি কুমিরের ডিম খুঁজে পেয়েছেন তারা। তাও আবার বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে এমন একটা জাতের কুমিরের ডিম। এই ডিম পেয়ে এখন ওই কুমির প্রজাতিকে বাঁচিয়ে রাখার আশা জেগেছে তাদের মনে। দক্ষিণ-পশ্চিমের কোহ কং প্রদেশের একটি গ্রামে পরিবেশ রক্ষার কয়েকজন কর্মকর্তা ও স্থানীয় গ্রামবাসী মিলে নিরাপদে তুলে এনেছেন ডিমগুলো। এ তথ্য নিশ্চিত করেছে ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটি (ডাব্লিউসিএস)। ডিমগুলো আবিষ্কারের পেছনে এই প্রতিষ্ঠানের ভূমিকা রয়েছে। মূলত স্রে আম্বেল নদী বিধৌত অঞ্চলে প্রথমবারের মতো কুমিরের বসতি এবং তার ডিম খুঁজে পাওয়া গেল। সিয়ামিজি কুমিরের আনাগোনা, বিষ্ঠা এবং অন্যান্য চিহ্ন খুঁজে বেড়াচ্ছিল একটি দল। সাম্প্রতিক বছরগুলোতে এই কুমিরের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে এসেছে। বিশেষজ্ঞদের মতে, পৃথিবীতে সিয়ামিজি কুমিরের সংখ্যা ৪০০-তে নেমে এসেছে। এর বেশিরভাগই থাকে কম্বোডিয়ায়। এদের টিকে থাকা দায় হয়ে পড়েছে অবৈশ প্রাণী শিকারি ও ব্যবসায়ীদের কারণে। এদের চামড়া দিয়ে দামি ও শৌখিক পণ্য বানানো হয়। কম্বোডিয়ান ফিশারিজ অ্যাডমিনিস্ট্রেশনের এক মুখপাত্র জানান, বিপদের কথা বিবেচনা করে ডিমগুলো আমরা নিরাপদে সরিয়ে নিয়েছি। এগুলো ফোটানোর ব্যবস্থা করা হবে। বাচ্চা ফোটার পর তাদের কনজারভেশন সেন্টারেই রাখা হবে। যথেষ্ট পরিপক্ক হলেই তবে তাদের বুনো পরিবেশে ছেড়ে আসা হবে। গত বছর এই দলটি ওই নদীর তীরবর্তি এলাকায় কম্বোডিয়াস রয়্যাল টার্টল এর ডিমের দেখা মেলে। এই কচ্ছপের অস্তিত্বও হুমকির মুখে।
এই 'আঁচিল সুন্দরী' হতে পারেন ভবিষ্যতের মিস ইউনিভার্স পূর্ববর্তী

এই 'আঁচিল সুন্দরী' হতে পারেন ভবিষ্যতের মিস ইউনিভার্স

জানেন, প্লাস্টিকের বোতলে পানি পান করে মারাত্মক ক্ষতি করছেন! পরবর্তী

জানেন, প্লাস্টিকের বোতলে পানি পান করে মারাত্মক ক্ষতি করছেন!

কমেন্ট