জনগণের বিশ্বাস ও ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী
ছোলা আর গুড় খেয়েই দেখুন!
শহরে ব্রেকফাস্টে এই সব খাওয়ার চল না থাকলেও, গ্রামের দিকে অনেক মানুষই ছোলা ও গুড় খান সকালবেলা। এমনকী, মা-ঠাকুমারাও গুর ও ছোলার উপকারে কথা বলতেন। এখন চিকিৎসকরা বলছেন, ছোলার সঙ্গে গুড় খাওয়া নাকি খুবই উপকারী। বিশেষ করে মহিলাদের!
ত্বকের জন্য খুবই উপকারী গুড় ও ছোলা। ঝকঝকে ত্বক, মসৃণ ত্বক পাওয়ার জন্য নিয়মিত ছোলা-গুড় খেতে পারেন। যা খুব রোদে রোদে কাজ করেন, তাঁদের ত্বকের পক্ষে খুবই উপকারী ছোলা ও গুড়।
স্মৃতিশক্তি বৃদ্ধি করতে ছোলা ও গুড় খুব উপকারী। গুড় ও ছোলার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। তাই বাচ্চাদের নিয়মিত ছোলা গুড় খাওয়ালে তাঁদের স্মৃতিশক্তি উন্নত হবে।
দাঁতের জন্যও খুব ভালো গুড় ও ছোলা। গুড় ও ছোলার মধ্যে ফসফরাস থাকায় দাঁতের ক্ষয়-ক্ষতি রোধ করে। দাঁত মজবুত করে।
কমেন্ট