জনগণের বিশ্বাস ও ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী
শোবার ঘরে গোখরার আস্তানা
রাজশাহীর একটি বাড়ি থেকে ২৭টি বিষাক্ত গোখরা সাপ মারা হয়েছে।
মঙ্গলবার রাত ১১টা থেকে বুধবার ভোর ৪টা পর্যন্ত রাজশাহীর মহানগরীর বুধপাড়া এলাকার মাজদার হোসেনের বাড়ি থেকে সাপগুলো মারা হয়।
মাজদার আলী জানান, তিনি ও তার ছেলে সিয়াম মঙ্গলবার রাতে ঘরে বসে টিভি দেখছিলেন। হঠাৎ ঘরের মধ্যে একটি গোখরা সাপ দেখতে পান। সাপটি মারতে গেলে সেটি আলমারির পেছনে লুকিয়ে পড়ে। সেখান থেকে সাপটি মারার পর আরো তিনটি সাপ বেরিয়ে আসে। ওই তিনটি সাপ মারার পর দেখা যায় ঘরের মধ্যে সাপের আস্তানা। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন এসে ঘরের মাটি ও দেয়াল খুঁড়ে একে একে ২৭টি বিষাক্ত গোখরা সাপ মারেন।
তিনি আরো জানান, বাড়িটি মাটির তৈরি এবং অনেক পুরনো। তাই সাপ বাসা বেঁধেছে। গরমের কারণে সাপগুলো বেরিয়ে আসতে পারে। বাড়িতে আরো সাপ আছে বলে ধারণা করা হচ্ছে। পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন।
বুধপাড়া এলাকার সাইদুর রহমান নামে এক ব্যক্তি জানান, মাজদারের ওই ঘরে অসংখ্য ইঁদুরের গর্ত রয়েছে। সেই গর্তে বাসা বেঁধেছিল সাপ। রাত ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত ঘরের মধ্যে গর্ত খুঁড়ে সাপগুলো মারা হয়েছে।
কমেন্ট