জনগণের বিশ্বাস ও ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী
মায়েদের প্রতিবাদ
দড়ি দিয়ে হাত-পা বেঁধে এক ব্যক্তিকে কয়েকজন নারী লাঠি দিয়ে পেটাচ্ছেন। খবরের সঙ্গে দেওয়া ছবি থেকে বিষয়টি পরিষ্কার বোঝা যাচ্ছে।
দড়ি দিয়ে বাঁধা লোকটি মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এক নারী সেই দড়ি ধরে রেখেছেন। অন্য দুই নারীর হাতে লম্বা লাঠি। তারা পালাক্রমে লোকটির ওপর সাই সাই করে বাড়ি দিচ্ছেন। লোকটি মার খাচ্ছে কিন্তু তা থেকে নিজেকে রক্ষার জন্য লড়াই করছে না। গোল হয়ে দাঁড়িয়ে কিছু লোক তা দেখছে। কেউ তাকে রক্ষা করতে এগিয়ে আসছে না। কিন্তু কেন? কোন ক্ষোভে এ শাস্তি ভোগ করছে লোকটি? কেনইবা এই মায়েরা আইন হাতে তুলে নিয়েছেন?
এসবের আগে ভারতে মহামারির রূপ নেওয়া ধর্ষণের কিছু পরিসংখ্যান দেখে নেওয়া যাক। ডেইলি মেইলের তথ্যানুযায়ী, শুধু ২০১৫ সালে ভারতে ৩৪ হাজার ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে। তবে না জানা কত ধর্ষণের ঘটনা যে আইন-আদালতের সামনে আসেনি, তার পরিসংখ্যান কারো জানা নেই। সম্মান হারানোর ভয়ে অধিকাংশ ক্ষেত্রে ধর্ষণের ঘটনা চেপে যায় পরিবার। এ সত্ত্বেও ২০১৪ সালে ভারতে ১৪ হাজার শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। ভারতীয় এক গণমাধ্যমে বলা হয়েছিল, ভারতে ক্যানসার রোগীর সংখ্যা যত, তার চেয়ে ধর্ষিত নারী ও শিশুর সংখ্যা ঢের বেশি।
এ অবস্থায় ধর্ষকের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে নানাভাবে। এই যে তিন নারী এক ব্যক্তিকে হাত-পা বেঁধে লাঠি দিয়ে পেটাচ্ছেন, তা মূলত এক ধর্ষণকাণ্ডের প্রতিবাদ। হাত-পা বাঁধা লোকটি এক শিশুকে ধর্ষণ করেছে। গুরুতর এই অপরাধে প্রকাশ্যে তাকে হাতেনাতে সাজা দেওয়া হচ্ছে এবং অন্যদেরও শিক্ষা দেওয়া হচ্ছে- এই জঘন্য অপরাধ যেন কেউ না করে।
লাইভলিক নামে ভিডিও শেয়ারিং সাইটে এ ঘটনার একটি ভিডিও ক্লিপ পোস্ট করা হয়। ডেইলি মেইলের তথ্যমতে, এটি ভারতের কোনো অঞ্চলের ঘটনা। তবে ঠিক কবে, কোথায় এ ঘটনা ঘটেছে এবং তার উল্লেখ নেই। লাইভলিকে ভিডিওটি ২৩ হাজার বার দেখা হয়েছে।
কমেন্ট