বিশ্বাস যদি ভেঙে যায়...

বিশ্বাস যদি ভেঙে যায়...

সহকর্মী হোক বা কাছের কেউ, তাদের কোনো কাজ হয়তো আপনার বিশ্বাস ভেঙে দিয়েছে। এসব কারণে মানুষের ওপর দ্বিতীয়বার বিশ্বাস আনা খুব কঠিন হয়ে পড়ে। আবারও নতুন করে উপলব্ধি করতে হয় যে কারো না কারো ওপর বিশ্বাস আনতেই হবে। এর জন্য সময় ও ধৈর্যের লগ্নি করতে হবে। বিশ্বাসসংক্রান্ত মনের যত ঝামেলাকে ঝেঁটিয়ে বিদায় করতে কিছু কার্যক্রম পরিচালনা করতে হবে। তবেই আপনি আগের মতো সহজেই বিশ্বাস স্থাপন করতে পারবেন। উপস্থিত থাকুন কোনো পরিস্থিতিতে আপনি স্বয়ং উপস্থিত না থাকলে ঘটনার অনেক কিছুই দেখতে পারছেন না। তাই অন্য সূত্র থেকে জেনে বা ধারণা করে বিশ্বাস আনাটা শক্ত কাজ। তাই চর্চায় অভ্যস্ত হতে নিজেই উপস্থিত থাকুন। নিজে দেখে-শুনে-বুঝে এগিয়ে যান। এ ক্ষেত্রে অন্যদের কথায় আস্থা আনার জন্য নিজের মনের সঙ্গে যুদ্ধ করতে হবে না। হয়তো অতীতে কেউ আপনাকে ধোঁকা দিয়েছে। এর জন্য অন্যদের বিষয়েও তো একই বিবেচনা করতে পারেন না। এসব ভুলে গিয়ে সুস্থ চিন্তা করুন। ক্ষমা করতে শিখুন হয়তো অতীতে কারো প্রতারণার শিকার হয়েছিলেন। সেই কটু অভিজ্ঞতা আপনাকে আরো সচেতন করেছে নিশ্চয়ই। কিন্তু বর্তমানে কারো বিষয়ে একই ভাবনার প্রয়োগ ঘটানো বড় ধরনের ভুল। এ স্বভাবের কারণে আপনার মাঝ থেকে বিশ্বাস বিষয়টা চলে যাবে। এখানে ক্ষমাশীলতার চর্চাই পরিত্রাণের একমাত্র পথ। তাই পুরনো ক্ষোভকে বিদায় জানান। অন্যদের ওপর বিশ্বাস আনার চেষ্টা করুন। অনাবিল প্রশান্তিতে ছেয়ে থাকবে মন। বিশ্বাস ভঙ্গের শিকার হলেই যে তা বাকি জীবনের কাঁটা হয়ে গেল, তা মোটেও ভাববেন না। একই ভুল বারবার নয় কারো সঙ্গে সম্পর্ক ভাঙলে এর কারণগুলো বিশ্লেষণ করতে হবে। ব্যর্থতা বা ভুলকে ভয় করলে চলবে না। বরং এ থেকে শিক্ষা নিন। নয়তো কখনো অভিজ্ঞ হয়ে উঠতে পারবেন না। যে ভুল একবার করে ফেলেছেন তা দ্বিতীয়বার যেন না হয় সে বিষয়ে সচেতন থাকতে হবে। ভুলের মাশুল বারবার দিতে হলে মন ভেঙে যাবে। নিজের ওপরই বিশ্বাস হারাবেন একসময়। তাই পরেরবার যেন একই ভুল না হয়, তা নিশ্চিত করুন। আপনি কী চান? যে পরিস্থিতিতে রয়েছেন, সেখানে আপনি কী চান তা বিবেচনা করুন। আপনার যদি কারো ওপর বিশ্বাস আনাটা জরুরি হয়, তাহলে নিজের মনের কথা শুনুন। কাছের কারো ওপর আস্থা আনার চেষ্টা করুন। নিজের মনের মধ্যে যা রয়েছে তা প্রয়োগের চেষ্টা চালান। কেন কারো ওপর বিশ্বাস আনতে পারছেন না খুঁজে বের করতে হবে। একে ধরে রেখে অযথাই সামনে এগিয়ে লাভ নেই। বিশ্বস্ত মানুষের ওপর বিশ্বাস আনতেই হবে।
তারুণ্য ধরে রাখার ৪ খাবার পূর্ববর্তী

তারুণ্য ধরে রাখার ৪ খাবার

রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিন পরবর্তী

রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিন

কমেন্ট