দিন হোক পেরেশানিমুক্ত

দিন হোক পেরেশানিমুক্ত

সময় বাঁচাতে চাইলে ১. যেসব তথ্য দরকার তার জন্য একটি ‘চিট শিট’ তৈরি করুন। সেখানে তথ্যগুলো কেবল কপি-পেস্ট করে নেবেন। ২. সাধারণ ই-মেইলের জন্য জবাবটা প্রস্তুত করে রাখুন। বারবার লেখার ঝামেলায় যাবেন না। ৩. অফিসে প্রতি সপ্তাহের একই প্রতিবেদন কেন অযথা নতুন করে করতে যাবেন? এর জন্য মাইক্রোসফট ওয়ার্ডের ‘কুইক স্টাইলস’ ব্যবহার করতে পারেন। বেশি কাজ করতে চাইলে ১. দিনের কাজ শেষ করতে ‘প্রমোডরো টেকনিক’ ব্যবহার করুন। এর মাধ্যমে কাজের জন্য সময় বেঁধে নেওয়া হয়। এতে উত্পাদনশীলতা এক লাফে কোথায় চলে যায় দেখুন। ২. এমন কিছু সময় বেছে নেবেন যখন আপনি দুনিয়ার আর কিছুতেই মন দেবেন না। তখন শুধু ওই কাজেই বরাদ্দ থাকবে সময়টা। ইনবক্সের যন্ত্রণা থেকে মুক্তি চাইলে ১. পুরনো মেসেজগুলোকে সহজে পেতে চাইলে সুস্পষ্টভাবে সাবজেক্ট লাইন লিখুন। ২. যে ই-মেইলগুলোতে নজর দিতে হবে সেগুলোকে তারকাখচিত করে রাখুন। হাতে সময় থাকলে এসব মেসেজে চোখ বুলিয়ে নিন। ৩. ইনবক্স গুছিয়ে নিতে কোনো ই-মেইল অ্যাপ ব্যবহার করুন। পর্যাপ্ত ঘুম চাইলে ১. প্রতিদিন সময়মতো বিছানায় যাবেন। ২. দেহ-মন-প্রাণে স্থিরতা আনতে ইয়োগার কিছু আসন রপ্ত করে নিন। ৩. ঘুমের আগে আরামের একটা গোসল দিতে পারেন। ৪. ঘণ্টাখানেক আগ থেকে প্রযুক্তির ধারেকাছেও থাকবেন না। ৫. বিছানায় স্মার্টফোন নিয়ে ঘুমানোর বদভ্যাস ত্যাগ করুন। --বিজনেস ইনসাইডার অবলম্বনে সাকিব সিকান্দার
ক্যান্সার প্রতিরোধসহ নানা রোগে উপকারী লেবুর খোসা পূর্ববর্তী

ক্যান্সার প্রতিরোধসহ নানা রোগে উপকারী লেবুর খোসা

রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিন পরবর্তী

রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিন

কমেন্ট