বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষা কার্যক্রমে অবস্থানরত শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন
ওজন কমাতে চাইলে খেতে হবে ডিম!
ডিম যাঁদের প্রিয় খাবার, এই খবর শুনে তারা হয়তো স্বস্তির হাসি হাসতে পারেন। যদিও এই তথ্য সার্বিক স্বাস্থ্য ভালো রাখার বিষয়ে, তবুও ডিম-রসিকদের জন্য এ খবর নিঃসন্দেহে আকর্ষণীয়! ডিম খেলে স্বাস্থ্যর বেশ কয়েকটি লাভ হয়। ডিম থেকে পাওয়া সুবিধাগুলো না জানা থাকলে, দেখে নিন একনজরে।
ডিম খেয়ে কমিয়ে ফেলতে পারেন ওজন
বিশেষজ্ঞদের মতে, ডিম দিয়েই ১৪ দিনে শরীর থেকে ঝরিয়ে ফেলা যেতে পারে ১০ কিলো ওজন। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। ফিটনেস বিশেষজ্ঞরা বলছেন, খাদ্যাভ্যাসের সামান্য রদবল এবং আহারে রোজ ডিম খেলে মাত্র ১৪ দিনেই অন্তত ১০ কিলো ওজন ঝরিয়ে ফেলা সম্ভব। তবে, এই সময়টাতে জাঙ্ক ফুড, মিষ্টি জাতীয় খাদ্য বা পানীয় এবং অ্যালকোহল বর্জন করতে হবে। এমনকি, রোজ চিনি ও লবণ খাওয়ার পরিমাণও কমাতে হবে।
প্রোটিনের যোগান দেয় ডিম
আপনার বাচ্চা যদি ডিম খাওয়ার জন্য বায়না ধরে, তাহলে হয়তো মাঝেসাঝেই আপনি সে জন্য বকুনি দিয়ে থাকেন ওকে। তবে জানেন কি, ডিমে সবচেয়ে বেশি প্রোটিন থাকে। যা আপনার বাচ্চার স্বাস্থ্য গড়তে সাহায্য করবে। যা রক্তচলাচল ও ত্বককে ভালো রাখবে।
কোলেস্টেরলের জন্য ডিম
ডিমে থাকে কোলেস্টেরল যা হাঁটা চলা অথবা দৈহিক পরিশ্রম করলে, শরীরকে এনার্জি যোগায়। ডিমের কুসুমে থাকে কোলেস্টেরল।
পেশি নির্মাণে ডিম
যারা বডি মাসল বানানোর আকাঙ্ক্ষা করেন, তাঁদের জন্য ডিম খুবই প্রয়োজনীয়। কারণ শরীরে পেশি গঠন করতে সাহায্য করে ডিম। ফলে যাঁদের বডি বিল্ডিং এর শখ রয়েছে, তাঁরা ডিম খেয়ে সুস্বাস্থ্যর অধিকারী হতেই পারেন।
উচ্চতা বাড়ানোয় ডিম
উচ্চতা পেতে কে না চান! দীর্ঘাঙ্গ শরীর সব ক্ষেত্রেই আকর্ষণীয়। তাই উচ্চতা পেতে হলে আপনাকে অবশ্যই খেতে হবে ডিম। যাঁরা এমনিতেই ডিম খেতে ভালোবাসেন, তাঁদের জন্য এই তথ্য নিঃসন্দেহে সুখবর!
ভিটামিন, মিনারেলের যোগান দেয় ডিম
ডিমের মধ্যে যে প্রোটিন থাকে তা ভিটামিন B2 নির্ভর। সঙ্গে থাকে বহু খনিজও। তাই ডিম স্বাস্থ্যর পক্ষে খুবই উপকারী। অনেক বিশেষজ্ঞই বলেন প্রতিদিন ডিম খাওয়া উচিত। তবে শীতকালে ডিম খাওয়া স্বাস্থ্যকর বলেও অনেকের পরামর্শ।
চোখ ভালো রাখতে ডিম
ডিমের কুসুমের অংশটি পরোক্ষভাবে চোখকে ভালো রাখতে সাহায্য করে। তাই চোখ ভালো রাখতেও প্রয়োজন ডিম।
কমেন্ট