বর্ষায় মাথায় রাখুন

বর্ষায় মাথায় রাখুন

রোগবালাই দূরে রাখতে এ মৌসুমে অনেকেই খুব সহজে অসুস্থ হয়ে পড়ে। তাদের দরকার শক্তিশালী রোগপ্রতিরোধক ক্ষমতা। বাড়ির সাধারণ এক টোটকার অসাধারণ গুণ দেখে নিন। প্রতিদিন সকালে উঠে এক কাপ হালকা গরম পানিতে একটা লেবুর রস চিপে নেন। তাতে দেবেন দুই চা চামচ মধু আর সামান্য আদা কুচি। এটা পান করুন। বর্ষার কোনো রোগ আর কাছে ভিড়বে না। মাছিমুক্ত থাকতে এমন দিনে কি মাছির উৎপাত সহ্য হয়? এদের আনাগোনা ঠিক এই সময়টাতে বাড়ে। খুব সহজ সমাধান রয়েছে। একটি লেবু দুই ভাগ করে কেটে ফেলুন। এক ভাগ কোনো জানালায় রাখুন। আরেকটি রাখুন দরজার পাশে। মাছি আসবে না। লবঙ্গও কিন্তু মাছি ভাগাতে ওস্তাদ। আসবাব শুকনা রাখতে বৃষ্টির কারণে ঘরের তাপমাত্রা সব সময় কম থাকে। আর্দ্রতা যায় বেড়ে। ফলে আসবাবেও ভেজা ভাব চলে আসে। এতে রংও নষ্ট হতে পারে। নিরাপদ রাখার দারুণ বুদ্ধি আছে। সুগন্ধি নেই এমন চুলের তেল দিয়ে আগে আসবাবগুলো পালিশ করুন। কেবল এতেই কিন্তু আসবাব ঝুঁকিমুক্ত হয়ে গেল! আর রংও নষ্ট হবে না। ভিজবেও না। জুতা শুকাতে বৃষ্টি না হলেও ভেজা-কাদাপূর্ণ রাস্তায় জুতার অবস্থা কাহিল হয়ে পড়ে। বিশেষ করে ভিজে যাওয়াটা খুবই বিরক্তিকর হয়ে ওঠে। বাড়ি থেকে বের হওয়ার আগে জুতার ওপর মোম ঘষে নিন। এরপর ঘুরে বেড়ান। সহজে জুতা ভিজবে না।
অফিসে কাজের টেনশন দূরে রাখার উপায় পূর্ববর্তী

অফিসে কাজের টেনশন দূরে রাখার উপায়

সুস্থ্য থাকতে চাইলে দিনে দুবার ঘুমানো উচিত! পরবর্তী

সুস্থ্য থাকতে চাইলে দিনে দুবার ঘুমানো উচিত!

কমেন্ট