গাড়ির কাঁচ ভেঙ্গে গায়ে লিখে দিচ্ছে ‘মা’!

গাড়ির কাঁচ ভেঙ্গে গায়ে লিখে দিচ্ছে ‘মা’!

পার্ক করা গাড়ির কাঁচ ভেঙে ফেলা হচ্ছে। এরপর সেই গাড়ির ধাতব শরীরে তীক্ষ্ন বস্তু দিয়ে লিখে রেখে যাচ্ছে ‘মা’ শব্দটি। কে এমন করছে তার সন্ধান পাচ্ছে না কেউ। একের পর এক পার্ক করে রাখা গাড়িকে একইভাবে শিকারে পরিণত করছে কে বা কারা! এ ঘটনা ভারতের উত্তর প্রদেশের গৌতমবুদ্ধনগর জেলার গ্রেটার নয়ডা এলাকায় ঘটছে। সর্বশেষ ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে স্থানীয় নিরালা সোসাইটির পার্কিং লটে। তার আগের ঘটনাটি ঘটে গত রবিবার। এভাবে গত কয়েকদিনে ৮টি গাড়ির গ্লাস ভাঙা হয়েছে এবং বডিতে ‘মা’ শব্দটি লিখে গেছে কোনো ক্ষ্যাপাটে লোক। গাড়ির ধাতব গায়ে গভীর করে ‘মা’ শব্দটি লেখাতে জন্মদাত্রী মা, কোনো আরাধ্য ‘দেবী মা’ কিংবা দেশমাতৃকার প্রতি তার গভীর ভালোবাসার প্রকাশ স্পষ্ট বোঝা যাচ্ছে- কিন্তু এজন্য অন্যের গাড়ির কাঁচ ভাঙতে হবে কেন আর কেনইবা সেই গাড়িতে ‘মা’ লিখে যেতে হবে তা মাথায় ঢুকছে না কারও। ধারণা করা হচ্ছে সবগুলো ঘটনাই কোনো একজন পাগলাটে ব্যক্তির কাজ। আর সবগুলো ঘটনাই ওই সোসাইটির আশপাশে ঘটেছে। ঘটনায় দায়ী ব্যক্তিকে ধরার জন্য পুলিশি তৎপরতা শুরু হয়েছে। এনবিটি
রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিন পূর্ববর্তী

রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিন

জনমানবশূন্য দ্বীপে ৪০ বছর পরবর্তী

জনমানবশূন্য দ্বীপে ৪০ বছর

কমেন্ট