ফুটন্ত পানি পানে মারা গেল ৮ বছরের শিশুটি

ফুটন্ত পানি পানে মারা গেল ৮ বছরের শিশুটি

গরম পানি পান করা যে এত বিপজ্জনক হতে পারে, তা আগে ধারণাই করতে পারেনি কিয়ারি পোপ নামের আট বছর বয়সী শিশুটি। আর এ কারণে একটি স্ট্র ব্যবহার করে ফুটন্ত পানি পান করে সে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবাস করত সেই শিশুটি। ফুটন্ত পানি পান করতে তাকে উৎসাহিত করেছিল কাজিনরা। আর উৎসাহিত হয়ে সে ঝোঁকের মাথায় বেশ কিছুটা ফুটন্ত পানি পান করে স্ট্র ব্যবহার করে। এ ঘটনার পর সঙ্গে সঙ্গেই সে অসুস্থ হয়ে পড়ে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটে গত মার্চ মাসে। এরপর চিকিৎসাধীন ছিল সে। তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। ডাক্তাররাও চেষ্টার ত্রুটি রাখেননি। বৃহস্পতিবার হঠাৎ করেই শ্বাসকষ্ট বেড়ে যায় শিশুটির। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সবার চেষ্টা ব্যর্থ করে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। স্থানীয় পুলিশ জানিয়েছে বিষয়টি তারা তদন্ত করছে। তার মৃত্যুর পেছনের ঘটনাগুলো সঠিকভাবে অনুধাবন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছে তারা।
এভাবেও ছড়ায় জিকা ভাইরাস পূর্ববর্তী

এভাবেও ছড়ায় জিকা ভাইরাস

আগামী কাল বিশ্ব বন্ধুত্ব দিবস যার যত বেশি বন্ধু, সে তত বেশি রোগ মুক্ত! পরবর্তী

আগামী কাল বিশ্ব বন্ধুত্ব দিবস যার যত বেশি বন্ধু, সে তত বেশি রোগ মুক্ত!

কমেন্ট