গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী
এভাবেও ছড়ায় জিকা ভাইরাস
জিকা ভাইরাস ছড়ানোর জন্য প্রাথমিকভাবে এডিস মশাকে দায়ী করা হয়। তবে শুধু এই মশাই নয়, ধারণা করা হচ্ছিল অন্য কোনোভাবে এ ভাইরাসটি ছড়ায়। এবার তার প্রমাণ পাওয়া গেল গবেষণায়। মার্কিন গবেষকরা জানিয়েছেন, যৌন সংস্পর্শের মাধ্যমেও জিকা ভাইরাস ছড়ানোর বিষয়টি নিশ্চিত হয়েছেন তারা।
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সম্প্রতি যৌন সংস্পর্শের মাধ্যমে জিকা ভাইরাস ছড়ানোর প্রমাণ পাওয়া গেছে। ফ্লোরিডার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে গত মঙ্গলবার এ বিষয়ে এক ঘোষণা দেওয়া হয়েছে। তারা জানিয়েছেন মশা নয় বরং যৌন সংস্পর্শের মাধ্যমেই এ রাজ্যে জিকা ভাইরাস ছড়াচ্ছে।
কিছুদিন আগেই জিকা ভাইরাসে আক্রান্ত এক রোগী জানান, জিকা ভাইরাস ছড়িয়েছে এমন কোনো এলাকায় ওই রোগী ভ্রমণ করেননি। তবে তার সঙ্গী সম্প্রতি কিউবা থেকে ফিরেছেন। এরপর বিষয়টির অনুসন্ধান শুরু করা হয়।
ব্যাপক আকারে এ ভাইরাসের সংক্রমণ মানুষকে বিস্মিত করেছে।
এ ভাইরাস ঘিরে অনেক প্রশ্নের উত্তরও এখনো মিলেছে না। তবে জিকা ভাইরাসের বিষয়টি এইডসের মতো ভয়াবহ নয়। জিকার হুমকিটা মূলত গর্ভাবস্থায়।
জিকা ভাইরাস মশার মাধ্যমে ছড়িয়ে থাকে এবং এ ভাইরাসের সঙ্গে নবজাতক শিশুদের অপরিণত মস্তিষ্কের একটা সম্পর্ক আছে বলে সন্দেহ চিকিৎসকদের। চলতি মৌসুমে প্রথম ব্রাজিলে এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেলেও এখন তা আমেরিকাতেও ছড়িয়ে পড়ছে। এ ভাইরাস নিয়ে ইতোমধ্যে জরুরি অবস্থাও ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
কমেন্ট