বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশে হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী
বার্গারের ভেতরে কিলবিল করছে পোকা! তারপর...
অস্ট্রেলিয়ার ম্যারিবর্যোর ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁ থেকে ছেলেকে চিজ বার্গার কিনে দিয়েছিলেন এক মহিলা। সাধ করে তা খেতে গিয়েই হতভম্ব অবস্থা হয় তার। চিজ বার্গারের ভেতরটা ভরে রয়েছে ছোট ছোট সাদা পোকায়! বার্গারের ভেতরে কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে সেগুলি!
৯ অগস্টের এই ঘটনার পরেই ম্যাকডোনাল্ডস-এর ফেসবুক পেজে বার্গারের ছবি পোস্ট করেন এমালেইগ ফুলার নামে ওই মহিলা। ফেসবুকে তিনি লেখেন, আমার তিন বছরের শিশুটির জন্য বার্গারটি কিনেছিলাম। কিন্তু বার্গারের ভিতরে দেওয়া মাংসের উপরে জীবন্ত ম্যাগট ঘুরে বেড়াচ্ছিল। এটা খুবই দুর্ভাগ্যজনক। পাশাপাশি তিনি এও জানান যে, তাঁর বিচার চাই। প্রমাণ হিসাবে তাই বার্গারটিকে ফ্রিজে রেখে দিয়েছেন।
ওই মহিলার এই পোস্ট দেখে ম্যাকডোনাল্ডের মুখপাত্র বলেন, আমাদের ক্রেতাদের কথা মাথায় রেখেই খাবারের স্বাস্থ্যের উপরে খুব বেশি নজর দিয়ে থাকি। আমাদের রেস্তোরাঁয় যা ঘটেছে তা খুবই দুর্ভাগ্যজনক। ওই মহিলার সঙ্গে আমরা কথা বলেছি
কমেন্ট