বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশে হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আজ মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনের প্রতিকৃতিতে ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
দিনের শুরুতে প্রথমে সকাল ৬টা ৩৩ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।
এরপরই শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি। এদিকে, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী, স্পিকার-ডেপুটি স্পিকার ও প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদনের পর বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনতা শ্রদ্ধা নিবেদন করছেন জাতির জনকের প্রতিকৃতিতে।
কমেন্ট