বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশে হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী
এটাই পৃথিবীর সবচেয়ে দামি পোশাক! কে পরেছিলেন জেনে নিন
ডিউক অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়ামের স্ত্রী ক্যাথরিন। তিনি ডাচেস অব ক্যামব্রিজ। অনেকেই জানেন না, পৃথিবীর সবচেয়ে দামি পোশাক পরে বিয়ে হয়েছিল তার। অর্থাৎ, সবচেয়ে দামি বিয়ের পোশাকও এটি। যেহেতু রাজপরিবারের বধূ এটি পরেছিলেন, কাজেই এর ভিন্ন আবেদন রয়েছে। এটার মূল্য অনেকেই নির্ধারণ করতে পারেন না।
এক প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালে প্রিন্স উইলিয়ামের সঙ্গে বিয়ে হয় তার। তিনি পরেছিলেন আলেকজান্ডার ম্যাককুইন-এর একটি গাউন। এর দাম ছিল আড়াই লাখ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৬১ লাখ ৫৮ হাজার টাকারও বেশি। এটাই সবচেয়ে মূল্যবান পোশাক যা বানানো হয়েছে এই পৃথিবীতে।
কমেন্ট