আজকের রাশিফলে জেনে নিন কেমন যাবে আপনার দিন

আজকের রাশিফলে জেনে নিন কেমন যাবে আপনার দিন

মেষ: আপনার আজকের দিনটা শুভ। হাঁটুর জয়েন্টের ব্যথায় কষ্ট পেতে পারেন। ঘরে কোনও ব্যাপার নিয়ে অশান্তি হতে পারে। মেডিক্যাল ও পরিবহন বিভাগের সাথে নিযুক্ত ব্যক্তিরা আজকে কর্মে সাফল্য পাবেন। বিদ্যার্থীরা মন শান্ত রাখার চেষ্টা করুন। আজ আপনি আপনার যোগ্যতা দিয়ে নিজেকে প্রমাণ করতে পারবেন এবং অন্যের মন ও জয় করতে পারবেন। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভালোভাবে ভেবে দেখুন। আপনাকে আজ অনেকেই ভাবতে পারে যে আপনি ভীষণ জেদি, একগুঁয়ে এবং বিভ্রান্ত। অবশ্য আপনি নিজেও জানেন যে আপনার এই বৈশিষ্ট্যগুলো কিছুটা আছে। আপনি আজ কিছুটা বিভ্রান্ত থাকবেন। দুই রকম সিদ্ধান্তের মধ্যে কোনটি সঠিক তা বিচার করতে আপনি দ্বিধায় পড়ে থাকবেন। বাস্তবের কথা মাথায় রেখে চিন্তা করুন। স্বপ্ন থেকে বাড়িয়ে আসুন। তবে আজ নতুন কোনও যোগাযোগ হতে পারে। বৃষ: আপনার আজকের দিনটা শুভ। বুকের ব্যথায় কষ্ট পেতে পারেন। আজকে কোনও সিদ্ধান্ত নেবেন না। শিপিং ও সেলস ম্যানদের আজকে উন্নতির সম্ভাবনা আছে। স্টুডেন্টরা পরিশ্রমের ফল পাবেন। নিজের ওপর বিশ্বাস রাখুন। অন্যের হস্তক্ষেপকে আজ প্রাধান্য দিন। অদৃশ্য কোন শক্তি আজ আপনাকে চালিত করতে পারে। আজ কিছু সাফল্য আপনাকে উৎসাহিত করবে। তবে আজ আপনার মন এবং মস্তিষ্ক ভিন্ন কথা বলবে। দিনের শেষে আপনার মনোবল দুর্বল হলে তাতে চিন্তার কিছু নেই। কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে নিজের ওপর বলপ্রয়োগ না করাই আজ ভালো আপনার ক্ষেত্রে। মিথুন: আপনার আজকের দিনটা শুভ-অশুভ মিশ্রিত। কোমরে বা পিঠে ব্যথা হতে পারে। হিসাবশাস্ত্র নিয়ে যারা পড়াশোনা করছেন তারা আজ শুভ ফল পাবেন। রেল ও হাসপাতালের কর্মীরা সফলতা পাবে। কাউকে ভালো লাগলে আজকের দিনে তাকে তা জানাতে পারেন। আজকের দিনটা আপনের কড়া শাসনে কাটবে। কোনও সিদ্ধান্ত নেওয়াত ক্ষেত্রে কেউ জোড় করতে পারে। তবে সেটা দিয়ে যদি আপনার ভালো হতে পারে বলে মনে করেন তবেই তা মেনে চলুন অথবা নিজেকে তা দিয়ে শুধুমাত্র অনুপ্রাণিত করুন। আজ আপনার লক্ষ্য বিকৃতি ঘটতে পারে। নিজেকে দিশেহারা না করে যেদিকে ইচ্ছে সেই দিকেই যান। আজ আপনার দাবার শেষ দান দেওয়ার দিন। অর্থাৎ নিজেকে সেভাবেই তৈরি করুন। দ্বন্দ্বে না গিয়ে দৃঢ়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করুন। কর্কট: আপনার আজকের দিনটা মধ্যম। অতিরিক্ত রক্ষণশীল মানসিকতা অন্যের বিরক্তির কারণ হতে পারে। পরোপকারের কারণে অর্থ ব্যয়ের যোগ আছে। প্রেমিকার কাছে আপনার মতামত খুলে বলুন। ব্যবসায়ীরা অর্থ বিনিয়োগ করুন। সঙ্গীকে যেকোনো বিষয়ে সহায়তা করুন। বন্ধুদের জ্ঞানকে উপেক্ষা করুন। আজ আপনি চরম মানসিক বিভ্রান্তির মধ্যে থাকতে পারেন। নিজের মধ্যে বিতর্ক বাসা বাঁধতে পারে। নিজের অভ্যন্তরে একটা দ্বন্দ্ব বেড়ে উঠতে পারে আজ। বাস্তবে বিশ্বাস করবেন নাকি কল্পনায় বিশ্বাস করবেন? তা নিয়েও বিভ্রান্ত থাকবেন। অন্যের থেকে সাহায্য নিলে সেটাও আপনাকে বিভ্রান্ত করবে। পুরোপুরিভাবে কোন কিছুই বিশ্বাস করতে পারবেন না। তাই অন্যের মতামত নিয়ে সেটাকে নিজের মতো করে গুছিয়ে নিন প্রথমে। তারপর সময় অনুযায়ী কাজ করুন। সিংহ: আপনার আজকের দিনটা মধ্যম। গলার ব্যথায় কষ্ট পাবেন। কর্মস্থলে ভালো ব্যক্তি হিসেবে সুনাম হবে । ফটোগ্রাফির স্টুডেন্টরা সফলতা পাবেন। বন্ধুদের সহযোগিতা করুন। সমতা বজায় রেখে চলাটা আজ আপনার কাছে চ্যালেঞ্জ। একটা দ্বন্দ্ব বেড়েই চলছে আপনার জীবনে, যার সমাধান সূত্র আপনি খুঁজে পাচ্ছেন না। ঠিকাছে, ওই বিষয়টি নিয়ে বেশি মাথা ঘামাতে হবেনা। সমাধান সূত্র ঠিক সময়ে বেড়িয়ে আসবে। কোন জটিল পরিস্থিতি নিয়ে বেশি মাতামাতি করতে তাতে জট পড়তে পারে তাতে। আর সেই জট ছাড়ানো আরও কঠিন হয়ে যাবে। নতুন কোন সুযোগ আসতে চলেছে। কন্যা: আপনার আজকের দিনটা মধ্যম। মানসিক অবসাদ কাটিয়ে উঠু। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সবার সাথে আলোচনা করুন। নিজের ভালোবাসার মানুষের সাথে সময় কাটান। আপনার জীবনের যেকোনো ক্ষেত্রে একটা টেনশন তৈরি হতে পারে। তবে আজ আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যেতে পারে। হাতে যেসব সিদ্ধান্ত রয়েছে সেগুলো নেওয়ার সময় নাহয় আপনি খুব কল্পনাপ্রবণ হয়ে পড়বেন না হয় অতিরিক্ত বাস্তবিক হয়ে পড়বেন, যার কোনটাই কাম্য নয়। ভীষণ গুরুত্বপূর্ণ হল নিজের সীমাটা ভালোভাবে বুঝে নেওয়া। সব থেকে কঠিন বিষয় হল এমন মানুষ খুঁজে পাওয়া বা এমন পরিস্থিতি খুঁজে পাওয়া যা আপনার সঙ্গে সম্মত হতে পারে। তুলা: আপনার আজকের দিনটা শুভ-অশুভ মিশ্রিত। ঘাড়ের ব্যথায় সমস্যা পেতে পারেন। কোনও নতুন পরিকল্পনা নেবেন না। কর্ম ক্ষেত্রে ছোট কোন শত্রুতা থেকে ঝগড়া হতে পারে। চিকিৎসকরা কর্মে সাফল্য পাবেন। যাদের ওপর ভরসা করতে পারেন তাদের সাথেই সময় কাটান। কোন অপ্রত্যাশিত বাধা আসতে পারে আজ। আপনার কাল্পনিক স্বভাব বাস্তবের সঙ্গে সংঘাত তৈরি করতে পারে। যা আপনাকে কাজ করতে বাধা দিতে পারে। আপনার আবেগ আপনার কাজে বাধা দিতে পারে। তবে আবেগকে উপলক্ষে করবেন না আবার প্রশ্রয়ও দেবেননে। নিজেকে দৃঢ় প্রতিজ্ঞ রাখুন। বৃশ্চিক: আপনার আজকের দিনটা শুভ-অশুভ মিশ্রিত। আপনার মিষ্টি বাক্য দ্বারা সবার মন জয় করুন। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। আইটি সেক্টরের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকে সফলতা পাবেন। নিজের থেকে একটু বেড়িয়ে বহির্বিশ্বকে এবার একটু দেখুন। গুরুজনদের মতামতকে মনোযোগ দিয়ে শুনুন। পুরানো সম্পর্ক আপনের মধ্যে চেপে বসে আছে। তা যদি আপনাকে বিব্রত করে তবে তার থেকে বেড়িয়ে আসুন। বন্ধুদের সাথে সময় অতিবাহিত করুন। সুযোগ থাকলে তাদের সঙ্গে বাইরে কোথাও বেড়িয়ে আসুন। মন খুলে কথা বলুন। আলোচনায় অংশগ্রহণ করুন। নিজেকে সামাজিক করে তুলুন। তাতে আপনারই ভালো লাগবে। এগিয়ে যেতে সহায়তা করবে আপনাকে। তবে কেউ আপনাকে পিছনে টানছে বলে আজ আপনার মনে হতে পারে। ধনু: আপনার আজকের দিনটা মধ্যম। সকল ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। বিবাহিত ব্যক্তিদের আজকের দিনটা ভালো কাটবে। রাজনীতি জগতের সাথে যুক্ত ব্যক্তিরা কর্মে সফলতা পাবেন। ব্যবসায়ে বিনিয়োগ করবেন না। আজকের সমস্ত সংবাদে মননিবেশ করুন। শুধুমাত্র যেসব সংবাদ সহজেই দৃষ্টিতে আসে সেগুলোই নয়, সবরকম সংবাদই গ্রহণ করার চেষ্টা করুন। তাতে আপনার অনেক সুবিধা হতে পারে নিজের কাজের ক্ষেত্রে। আজ কিছু সমাজসেবা করুন। সমাজের জন্যও আপনার কিছু করার আছে। আপনার পরিবারে নতুন কেউ আসতে চলেছে। মকর: আপনার আজকের দিনটা মোটামুটি ভালোই যাবে। স্পাইনালকর্ডে ব্যথা হতে পারে। উচিত কথা বললে সমস্যায় পড়বেন। প্রাক্তন প্রেমিকের সঙ্গে দেখা হতে পারে। কষ্টসাধ্য কাজ করুন। তাতে আপনার সুফল লাভের আশা রয়েছে। অতীতের ভুল নিয়ে আক্ষেপ করবেন না। পুরাতন সমস্যা সমাধান হতে পারে। স্বপ্নকে সত্যি করতে গেলে সেই অনুযায়ী কাজ করুন। অন্যকে উৎসাহিত করার মতো গুণ আপনার মধ্যে রয়েছে। সেটাকে কাজে লাগান। কুম্ভ: আপনার আজকের দিনটা শুভ। মুখের নিম্নভাগে কোন আঘাত লাগতে পারে। সকল ক্ষেত্রে বিবেচনা করে তবেই কোন সিদ্ধান্ত নেবেন। কোন জমি বা বাড়ি ক্রয় করতে হলে তা ১ থেকে ২.৪৫ এর মধ্যে করুন। বিদ্যার্থীরা আজ ভালো ফল পাবেন। গতকাল যে কাজ খুব সহজে করতে পেরেছিলেন আজ তা আপনার জন্য কষ্টসাধ্য হয়ে উঠতে পারে। বর্তমান কোন কাজের জন্য দেওয়ালে মাথা ঠোকার পরিস্থিতি হতে পারে। আপনার গতিবেগ আজ একটি ধীর গতির হতে পারে। এই সময়টাকে অন্যভাবে ব্যবহার করুন। নিজের শৈল্পিক স্বত্বাকে এই সময় একটু ঘষেমেজে নিন। মীন: আপনার আজকের দিনটা মধ্যম। মনের কোন আশা পূরণ হতে পারে। কোন মহিলার দ্বারা প্রতারিত হতে পারেন। প্রাক্তন বান্ধবীর সঙ্গে হঠাৎ করে দেখা হয়ে যাবে। স্ত্রীর সঙ্গে ছোট কারণে ঝগড়া হতে পারে। গতকালের তুলনায় আজকের দিনটি আপনার খারাপ যাবে। তবে এটাই আপনার জন্য ভালো খবর হতে পারে। ধৈর্য ধরে রাখুন। সব সমস্যার সমাধান হয়ে যাবে।
লবণে স্ট্রোকের ঝুঁকি দ্বিগুণ পূর্ববর্তী

লবণে স্ট্রোকের ঝুঁকি দ্বিগুণ

ক্যান্সারের সম্ভাবনা তৈরি করে পেটের অতিরিক্ত মেদ পরবর্তী

ক্যান্সারের সম্ভাবনা তৈরি করে পেটের অতিরিক্ত মেদ

কমেন্ট