রঙে বদলায় মেজাজ!

রঙে বদলায় মেজাজ!

কৃত্রিম আলো কি মনোযোগ কিংবা সৃজনশীলতা বাড়াতে পারে? কোলন ইনস্টিটিউট অব অ্যাপ্লায়েড সায়েন্সেসের এক দল গবেষক সেই প্রচেষ্টাই চালাচ্ছেন। একজন চিকিৎসক ও একজন প্রকৌশলী ইলেকট্রনিক আলোর সম্ভাবনা নিয়ে উচ্ছ্বসিত। সেই আলোর ছটা ঘনীভূত করা যায়, তার ঔজ্জ্বল্য ও রং বদলানো যায়। অর্থাৎ পারফরম্যান্স বা কর্মক্ষমতার ওপর আলোর প্রভাব নিয়ে গবেষণার জন্য আদর্শ পরিস্থিতি। নিউরোলজিস্ট ভাল্টার-উভে ভাইটব্রেশট এভাবে অফিস বা কাজের জায়গায় উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে চান। তিনি বলেন, রঙের বিভিন্ন তাপমাত্রা যে মানুষের আচরণ ও বোধশক্তির ওপর প্রভাব ফেলে, সেটাই আমাদের কাছে সবচেয়ে বিস্ময়কর মনে হয়েছে। কেউ এমনটা অনুমান করেনি। বড়জোর ভাবা হতো, কেবল সূর্যের আলো ও কৃত্রিম আলোর মধ্যে পার্থক্য রয়েছে। অথচ রঙের তাপমাত্রাও একটা ভূমিকা পালন করে। এক পরীক্ষামূলক প্রকল্পের আওতায় ৫০ শিক্ষার্থীকে কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হয়েছে। প্রশ্নপত্র ও নির্ধারিত সময় সবার জন্য এক রাখা হয়েছিল। কেবল প্রশ্ন অনুযায়ী এলইডি আলো বদলানো হয়েছিল। ধাপে ধাপে আলোর তাপমাত্রা বদলানো হয়। সে সময় সেন্সরের সাহায্যে পালসসহ শারীরিক বৈশিষ্ট্য মাপা হয়েছিল। তাতে দেখা গেছে, এলইডি আলোর তাপমাত্রা অনুযায়ী ছাত্র-ছাত্রীদের পারফরম্যান্স বদলে গেছে।
মেহেদির রঙে পুড়ল সাত বছরের শিশুর হাত! পূর্ববর্তী

মেহেদির রঙে পুড়ল সাত বছরের শিশুর হাত!

দেহের ৯৯ ডিগ্রি তাপমাত্রা কি স্বাভাবিক নাকি জ্বর? পরবর্তী

দেহের ৯৯ ডিগ্রি তাপমাত্রা কি স্বাভাবিক নাকি জ্বর?

কমেন্ট