রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিনটি

রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিনটি

ধনু (23 Nov - 21 Dec) আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। বিনয়ী আচরণ দিয়ে কাজ উদ্ধার করা সহজ হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। মকর (22 Dec - 20 Jan) পুরনো কোনো জটিল রোগ পুনরায় দেখা দিতে পারে। প্রয়োজনে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। ব্যয় বৃদ্ধি পেতে পারে। কুম্ভ (22 Jan - 18 Feb) আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। বড় ভাই-বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। মীন (19 Feb - 20 Mar) কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। মেষ (21Mar - 20 Apr) সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পাবেন। আধ্যাত্মিক চিন্তা-চেতনায় সমৃদ্ধি আসতে পারে। উচ্চ শিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। বৃষ (21 Apr - 20 May) অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো না-ও যেতে পারে। বিক্রয় বাণিজ্যে লোকসানের আশঙ্কা আছে। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযুত রাখুন। মিথুন (22 May - 21 Jun) দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো যাবে। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। কোনো চুক্তি সম্পাদনের জন্য সময় অনুকূল থাকতে পারে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। কর্কট (22 Jun - 22 Jul) শরীর খুব একটা ভালো না-ও যেতে পারে। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। আহারে-বিহারে সতর্কতা অবলম্বন করুন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। সিংহ (23 Jul - 23 Aug) বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজে সুফল পাবেন। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকবে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। কন্যা (24 Aug - 23 Sep) মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। তুলা (24 Sep - 23 Oct) পরিবেশের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। ছোট ভাই-বোনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাদের সহযোগিতা পাবেন। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। তাদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে। বৃশ্চিক (24 Oct - 22 Nov) আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পড়াশোনায় আনন্দ পাবেন। বেহাত হওয়া সম্পদের দখল ফিরে পেতে পারেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে।
খেতে হবে রয়ে-সয়ে পূর্ববর্তী

খেতে হবে রয়ে-সয়ে

কিশোর বয়সীদের আসলে কতটুকু ঘুম দরকার? পরবর্তী

কিশোর বয়সীদের আসলে কতটুকু ঘুম দরকার?

কমেন্ট