ঘরে থাকা এই সবজিই ক্যানসার প্রতিরোধ করে

ঘরে থাকা এই সবজিই ক্যানসার প্রতিরোধ করে

এটা তো জানেনই যে, ফল, শাক-সবজিতেই বহু রোগ নিরাময়কারী উপাদান থাকে। যা আমাদের শরীরকে সুস্থ-সবল রাখতে সাহায্য করে। কিন্তু আমরা সেই সমস্ত প্রকৃতির উপাদান না খেয়ে, গাদা গাদা ওষুধ খেতে পছন্দ করি। বাড়িতে প্রায়ই তো বাঁধাকপি খেয়ে থাকেন। জানেন এই বাঁধাকপিই প্রতিরোধ করতে পারে বিভিন্ন ধরনের ক্যানসার? বাঁধাকপিতে প্রচুর পরিমানে ফোলেট এবং ভিটামিন সি থাকে। যা ডায়াবিটিস প্রতিরোধ করতে পারে। এরই সঙ্গে এতে এমন কিছু উপাদান থাকে, যা প্রস্টেট, ফুসফুস, গলব্লাডার, পাকস্থলী, কিডনি, কলোরেক্টাল ক্যানসার প্রতিরোধ করতে পারে। সবুজ কিংবা লাল, দু’রকমের বাঁধাকপিই একই উপকার করে। আমাদের শরীরে স্তন ক্যানসারের কোষগুলিকে বাড়তে দেয় না বাঁধাকপি। এছাড়াও, ডিএনএ ড্যামেজ করা কোষগুলির হাত থেকে আমাদের শরীরকে বাঁচায় এই সবজি। তাই, এবার থেকে আর যা কিছু খান, বাঁধাকপি অবশ্যই খাবেন।
সময় না দেওয়ায় যে কাণ্ড ঘটাল স্ত্রী পূর্ববর্তী

সময় না দেওয়ায় যে কাণ্ড ঘটাল স্ত্রী

বেদানা খান নাকি? পরবর্তী

বেদানা খান নাকি?

কমেন্ট