বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশে হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী
নারিকেল তেলের যত গুণ
পানির অভাবে ত্বকের যে বেহাল দশা হয়, তা নিরাময়ে কার্যকরী উপাদান রয়েছে নারিকেল তেলে। আমরা নারিকেল তেলকে কেবল চুলের যত্নের উপকরণ বলেই মনে করি। কিন্তু অনেকেই জানে না, ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে নারিকেল তেল এক অনন্য টোটকা হতে পারে। ত্বকের শুষ্কতা, চুলকানি আর ক্ষত সারাতে এই তেল খুবই উপকারী। বিশ্বের বিখ্যাত বিউটি এক্সপার্টরা তাই চুলের পাশাপাশি অন্যান্য কাজেও নারিকেল তেল বেছে নিতে পরামর্শ দেন। আপনার সৌন্দর্যচর্চার তাই বিশেষ মাধ্যম হতে পারে এটি। এখানে বিশেষজ্ঞরা জানাচ্ছেন নারিকেল তেলের কিছু অসাধারণ গুণের কথা।
মেকআপ তোলা
বাড়িতে ফিরে মেকআপ তোলার কাজটা অনায়াসে নারিকেল তেলের ওপর ছেড়ে দিতে পারেন। এমনকি পানি প্রতিরোধী মেকআপ ব্যবহার করলেও এই তেলে ভরসা রাখতে পারেন।
ম্যাসাজিং
দেহে মাখা যায় এই তেল। ম্যাসাজের পাশাপাশি পেশিকে শিথিল করতেও নারিকেল তেল বেশ কাজের।
ম্যাসাজের তেল হিসেবে বেছে নেওয়ার কারণ হলো, এতে পানির অভাব পূরণ হয়।
ময়েশ্চার
ত্বকের ময়েশ্চারাইজার বাড়াতে বাজারে যেসব পণ্য মেলে তার সবই পানি ও পেট্রোলিয়াম নির্ভর। অথচ নারিকেল তেল একেবারে প্রাকৃতিক এবং পেট্রোলিয়ামের চেয়ে অনেক ভালো মানের ময়েশ্চারাইজিং উপাদান। ত্বকে ওঠা লালচে র্যাশ দূর করা থেকে শুরু করে চুলকানি বা একনি সামলাতেও বেশ কাজের।
চোখের জন্য
চোখের নিচে ও চারপাশে নারিকেল তেল মেখে দেখুন, জাদুকরি ফল পাবেন। এতে বলিরেখা দূর হবে। চোখ ফোলা কমে আসবে। চোখের নিচের কালো ভাবও ধীরে ধীরে মুছে যাবে।
কমেন্ট