শোবার ঘরে কুকুর সঙ্গে থাকলে ভালো ঘুম হয়!

শোবার ঘরে কুকুর সঙ্গে থাকলে ভালো ঘুম হয়!

কুকুরপ্রেমীদের জন্য সতর্কবার্তা। বেডরুমে কুকুরকে নিয়ে ঘুমালে লাভ আছে। কিন্তু একই বিছানায় পোষা কুকুরকে নিয়ে ঘুমালে ঘুমের ব্যাঘাত ঘটে। নতুন এক গবেষণায় এই দাবি করা হয়েছে। গবেষকদের পরামর্শ, বিছানায় কুকুরকে নিয়ে ঘুমোবেন না। মায়ো ক্লিনিকের অ্যারিজোনা ক্যাম্পাসের প্রধান গবেষক লোইয় ক্রাহন বলেছেন, অনেকেই মনে করেন যে, শোবার ঘরে কুকুর থাকা মানেই তা একটা ব্যাঘাত। কিন্তু বেডরুমে পোষা কুকুর থাকলে বেশিরভাগ লোকই প্রকৃতপক্ষে মনে করেন যে, এতে একটা নিরাপত্তা বোধ আসে। তাই ঘুমটা হয় বেশ আরামের। যাদের ঘুমের কোনও সমস্যা নেই, এমন ৪০ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও তাদের পোষা কুকুরদের নিয়ে প্রায় পাঁচ মাস ধরে সমীক্ষা চালানো হয়েছে। সমীক্ষায় অংশগ্রহণকারী ও তাদের কুকুরদের শরীরে নজরদারি যন্ত্র বসানো হয়েছিল। একসপ্তাহ ধরে সংশ্লিষ্ট ব্যক্তি ও কুকুরের ঘুমের অভ্যাসের ওপর এভাবে নজরদারি চালানো হয়েছিল। সমীক্ষায় দেখা গেছে, শোবার ঘরে কুকুর সঙ্গে থাকলে ভালো ঘুম হয়। ড. ক্রাহন বলেছেন, মানুষ ও কুকুর সম্পর্ক সময়ের সঙ্গে অনেকটাই বদলে গিয়েছে। এই কারণেই অনেকেই শোবার ঘরে কুকুরকে নিয়ে ঘুমান। বর্তমানে, অনেকেই সারা দিন কুকুরের সঙ্গে থাকার সময় পান না। তাই বাড়িতে থাকলে যতটা সম্ভব বেশি সময় কুকুরের সঙ্গে কাটানোর চেষ্টা করেন। তাই কুকুরকে শোবার ঘরে ঠাঁই দেন। শোবার ঘরে কুকুর থাকলে ঘুমের ব্যাঘাত হয় না, এই তথ্য নিঃসন্দেহে কুকুরের মালিকদের স্বস্তি দেবে বলে মন্তব্য করেছেন ড.ক্রাহন।
আজকের রাশিফলে জেনে নিন কেমন যাবে আপনার দিন পূর্ববর্তী

আজকের রাশিফলে জেনে নিন কেমন যাবে আপনার দিন

প্রতিদিন সুস্থ্য থাকতে মধু-লেবুর পানি মিশিয়ে খান পরবর্তী

প্রতিদিন সুস্থ্য থাকতে মধু-লেবুর পানি মিশিয়ে খান

কমেন্ট