ক্রিকেটারের গায়ে লাগল ‘সিরিয়াল রেপিস্টের’ তকমা!

ক্রিকেটারের গায়ে লাগল ‘সিরিয়াল রেপিস্টের’ তকমা!

ক্রিকেটারের গায়ে লাগল ‘সিরিয়াল রেপিস্টের’ তকমা। এক ব্রিটিশ বান্ধবীকে দশ বছর ধরে ১৫০ বার ধর্ষণ করে এই তকমা পেয়েছেন দক্ষিণ আফ্রিকান এক ক্রিকেটার। খোদ আদালতই তাকে এই তকমা দিয়েছেন। আদালতের জজ যখন প্রাক্তণ দক্ষিণ আফ্রিকান পেসার ডিওন তালিজার্ডকে সাজা শোনাচ্ছিলেন, তখন বলেন, ‘এটা একটা গুরুতর অন্যায়, শুধু তাই নয় এটা একটা অন্যায়ের সিরিজ। এর জন্য একটা কঠিন ও দীর্ঘদিনের সাজা হওয়া প্রয়োজন। ’ ক্রমান্বয়ে ধর্ষণ প্রক্রিয়া চালানো ডিওন তালিজার্ডের জন্য তাই ১৮ বছরের জেল ধার্য করেছে আদালত। ব্রিটেন মুলুকেই এক মহিলার উপরে ২০০২ সাল থেকে ২০১২ পর্যন্ত দীর্ঘ দশ বছর ধরে ধর্ষণক্রিয়া চালান তিনি। রীতিমতো ব্ল্যাকমেলিং করেই নিজের কুকীর্তি চালিয়ে যেতেন ওই ক্রিকেটার। ইংল্যান্ডের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শুধুমাত্র যৌনক্রিয়ায়ই নয়, শারীরিকভাবেও সংশ্লিষ্ট মহিলাকে অসংখ্য বার হেনস্থা করেছেন তিনি। অভিযোগ, গলা টিপে, দু-হাত ভাঁজ করে যন্ত্রণা দিতেন মহিলাকে। তাঁর বিরুদ্ধে ১৯ কাউন্ট অফ রেপের অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে ব্রিটিশ ওই মহিলা আরও জানিয়েছেন শুধু ধর্ষণই নয়, তাঁকে শারীরিক নির্যাতনেরও শিকার হতে হত। সঙ্গে চলত ব্ল্যাকমেলিং। ১৯৯৩ থেকে ২০০০ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে খেলার পর ইংল্যান্ডে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতে যান। বোল্টন, আনসওয়ার্থ,রয়টনের বিভিন্ন ক্লাবে ক্রিকেট খেলেছেন দক্ষিণ আফ্রিকান এই পেসার। ব্রিটিশ সংবাদমাধ্যমে তালিজার্ডের এই খবর বেরোনর পর এক নতুন কালি লাগল দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে। ২০১৫ সালে তালিজার্ডের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ব্রিটিশ ভদ্রমহিলা। প্রায় দুই বছর মামলা চলার পর ম্যানচেস্টারের মিনসুল স্ট্রিট ক্রাউন কোর্টে তিনি দোষী সাব্যস্ত হন। তালিজার্ডের কেরিয়ারের সবথেকে গুরুত্বপূর্ণ পারফরম্যান্স একটি প্রদর্শনী ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হাফডজন উইকেট দখল করা। হ্যাটট্রিক করেছিলেন মহম্মদ ইউসুফ, আজাহার মেহমুদ এবং সইদ আনোয়ারকে আউট করে। তবে ক্রিকেটের ঔজ্জ্বল্য পুরোটাই নিষ্প্রভ হয়ে যায় তাঁর কুকীর্তি সামনে আসার পর। তবে আদালতের এই রায় মানছেন না তালিজার্ড। নিজেকে নির্দোষ প্রমাণ করতে উচ্চতর আদালতে আবেদন করবেন তিন সন্তানের পিতা ৪৭ বছরের এই ক্রিকেটার, সঙ্গী হিসেবে পেয়েছেন তাঁর বর্তমান গার্লফ্রেন্ড জ্যাকেলিন কোস্তেলোকে। কোস্তেলো ইতিমধ্যেই অনলাইন আর্থিক সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন, যাতে তাঁরা উচ্চতর আদালতে আবেদন করতে পারেন।
আজকের রাশিফলে জেনে নেন কেমন যাবে আপনার দিন পূর্ববর্তী

আজকের রাশিফলে জেনে নেন কেমন যাবে আপনার দিন

সুকি যে পরিমাণ ভ্রমণ করেছে, তা আপনিও করেননি পরবর্তী

সুকি যে পরিমাণ ভ্রমণ করেছে, তা আপনিও করেননি

কমেন্ট