সহজে বাড়িতেই বানান চিংড়ির বার্বিকিউ

সহজে বাড়িতেই বানান চিংড়ির বার্বিকিউ

বার্বিকিউতো অনেক কিছুরই হয়। তবে চিংড়ির বার্বিকিউ পার্টির আমেজে আনন্দের মাত্রা আরো বাড়িয়ে দিতে পারে। সহজে বাড়িতেই বানিয়ে ফেলুন চিংড়ি বার্বিকিউ- যা যা লাগবে- গলদা চিংড়ি-১ কেজি রসুন কুচি- ১ টেবিল চামচ ধনেপাতা কুচি- ১/২ কাপ পেঁয়াজ কলির সাদা অংশ- ১টা স্টিক পাটালি গুড় ( গুঁড়ো করা)- ২ টেবিল চামচ কুচো চিংড়ি বাটা- ১ চা চামচ তেঁতুল পিউরি/ কাত্থ- ২ চা চামচ ফিস সস- ১ টেবিল চামচ নারকেলের দুধ- হাফ কাপ যেভাবে বানাবেন- প্রথমে চিংড়ির মাথা ফেলে খোসা ছাড়িয়ে নিন। তবে ল্যাজ রেখে দেবেন। এবারে চিংড়ির মাঝখান থেকে স্কিউয়ার ঢুকিয়ে মাছটি স্কিউয়ারে গেঁথে নিন। এবারে রসুন, ধনেপাতা, পেঁয়াজকলি, গুড়, তেঁতুল পিউরি ও ফিশ সস একসঙ্গে ব্লেন্ড করে নিন। এর মধ্যে নারকেলের দুধ মিশিয়ে মিহি করে ব্লেন্ড করে মিশিয়ে নিন। প্লেটের মধ্যে স্কিউয়ারে গাঁথা চিংড়ি রেখে ওপরে এই সসটা অর্ধেকটা ঢেলে দিন। প্লাস্টিক দিয়ে মুড়ে ফ্রিজে ৩০ মিনিট রেখে দিন। ফ্রিজ থেকে বের করে বার্বি কিউগুলি গ্রিলে চড়া আঁচে রেখে চিংড়ির দু’পিঠ এক মিনিট করে সেঁকে নিন। নামিয়ে নিয়ে সস আর স্যালাডের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।
রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিন পূর্ববর্তী

রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিন

আর্কিমিডিসের নাম বিভ্রাট এবং তার আবিষ্কার পরবর্তী

আর্কিমিডিসের নাম বিভ্রাট এবং তার আবিষ্কার

কমেন্ট