ওজন কমাতে গিয়ে মারা গেলেন এই নারী

ওজন কমাতে গিয়ে মারা গেলেন এই নারী

ওজন কমাতে গিয়ে অনেকেই নানা পদ্ধতির সাহায্য নেন। কিন্তু এর পরিণতি যে কতটা মারাত্মক হতে পারে, তার প্রমাণ পাওয়া গেল ভারতের চেন্নাইয়ের বাসিন্দা ভালারমতীর অবস্থা দেখে। ওজন কমানোর অস্ত্রোপচারের কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু হয়েছে তাঁর। একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের খবর অনুযায়ী, মৃত ভালারমতীর (৪৫) ওজন প্রায় দেড়শো কেজির কাছাকাছি ছিল বলে জানা গিয়েছে। ভালারমতীর মতো তাঁর বোনেদেরও অতিরিক্ত ওজনের সমস্যা ছিল। কিন্তু অস্ত্রোপচারের পরে তাঁরা সুস্থ হয়ে গিয়েছিলেন। তাঁদের দেখাদেখিই ভালারমতীও চেন্নাইয়ের ওই চিকিৎসাকেন্দ্রে গিয়েছিলেন। কিন্তু শুক্রবার অস্ত্রোপচারের কয়েকঘণ্টার মধ্যেই মৃত্যু হয় তার। চিকিৎসকদের গাফিলতিতেই ভালারমতীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর স্বামী এবং আত্মীয়রা। পুলিশে অভিযোগও দায়ের করা হয়েছে। চিকিৎসকদের অবশ্য দাবি, গাফিলতি নয়, বরং শারীরিক কিছু জটিলতার জন্যই মারা গিয়েছেন ভালারমতী। গ্যাস্ট্রিক ব্যান্ডের সাহায্যে পাকস্থলীর আয়তন ছোট করে বা পাকস্থলীর একটি অংশ বাদ দিয়ে ওয়েট লস সার্জারি করা হয়। অনেক সময়ে আবার এই ধরনের অস্ত্রোপচারে ক্ষুদ্রান্ত্রের গঠনে কিছু কৃত্রিম বদল ঘটানো হয়।
ডিম ও দুধ একসঙ্গে খাওয়া ভুল না ঠিক? পূর্ববর্তী

ডিম ও দুধ একসঙ্গে খাওয়া ভুল না ঠিক?

আজকের রাশিফল : দিনটি কেমন যাবে? পরবর্তী

আজকের রাশিফল : দিনটি কেমন যাবে?

কমেন্ট