বাড়ল নোবেল পুরস্কারের আর্থিক অংক

বাড়ল নোবেল পুরস্কারের আর্থিক অংক

২০১৭র নোবেল প্রাপকদের নাম ঘোষণার আগেই পুরস্কারের আর্থিক অংক বাড়ানো হলো। নোবেল ফাউন্ডেশনের তরফে মঙ্গলবার জানানো হয়েছে, নোবেল পুরস্কারের আর্থিক অংক ১২.৫% বেড়ে ৯ মিলিয়ন ক্রোনার হচ্ছে। প্রায় ৯ কোটি ১২ লাখ টাকা। ২০১২ সালে পুরস্কারের আর্থিক অংক ১০ মিলিয়ন ক্রোনার (প্রায় ১০ কোটি ১৩ লাখ টাকা) থেকে কমিয়ে ৮ মিলিয়ন ক্রোনার করেছিল নোবেল ফাউন্ডেশন। পাঁচ বছর পর তা পুনরায় বাড়ছে। সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের তহবিলের অর্থ থেকেই প্রতিবছর এই আর্থিক পুরস্কার দেওয়া হয়ে থাকে।
বিদায় হোক ঘামের দাগ পূর্ববর্তী

বিদায় হোক ঘামের দাগ

ব্যস্ততার মাঝেও স্বাস্থ্য সামলাতে... পরবর্তী

ব্যস্ততার মাঝেও স্বাস্থ্য সামলাতে...

কমেন্ট