টুঙ্গিপাড়ায় দুস্থদের মধ্যে রিকশা ও ভ্যানগাড়ি বিতরণ

টুঙ্গিপাড়ায় দুস্থদের মধ্যে রিকশা ও ভ্যানগাড়ি বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে আজ শুক্রবার টুঙ্গিপাড়ার আটজন দুস্থ ও গরিবদের মধ্যে রিকশা ও ভ্যানগাড়ি বিতরণ করা হয়। টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে তিনটি রিকশা ও পাঁচটি ভ্যানগাড়ি বিতরণ করা হয়। টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের সামনে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ প্রধান অতিথি হিসেবে এসব রিকশা ও ভ্যানগাড়ি বিতরণ করেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে সেখানে উপস্থিত আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও এলাকাবাসী মোনাজাতে অংশ নেন।
স্বপ্নের পদ্মা সেতুতে প্রথম স্প্যান বসবে কাল পূর্ববর্তী

স্বপ্নের পদ্মা সেতুতে প্রথম স্প্যান বসবে কাল

দাঁতে ব্যথার কিছু ঘরোয়া সমাধান পরবর্তী

দাঁতে ব্যথার কিছু ঘরোয়া সমাধান

কমেন্ট