নাটোরে ২৮ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে অনুদানের চেক বিতরণ

নাটোরে ২৮ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে অনুদানের চেক বিতরণ

নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার ২৮টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ৩৩ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শিমুল এমপি। অনুষ্ঠানে সংসদ সদস্য শিমুল বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের পথ পরিক্রমায় দ্রুত এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এই ধারা আরো বেগবান করতে সকলের সম্মিলিত অংশগ্রহন প্রয়োজন।এক্ষেত্রে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো নিজেদের এলাকার শিক্ষা, স্বাস্থ্যসহ জঙ্গিবাদ ও মাদক নির্মূলে কার্যকর ভূমিকা পালন করতে পারে। সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে নাটোর রাইফেলস ক্লাব প্রাঙ্গণে জেলা সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ দাস, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদিকা বিউটি আহমেদ, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী আনজুমান আরা পপি, জেলা যুব লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম প্রমুখ।
টাঙ্গাইলে উঠানে বজ্রপাতে নারীর মৃত্যু পূর্ববর্তী

টাঙ্গাইলে উঠানে বজ্রপাতে নারীর মৃত্যু

‘এটা কি আর এমনে এমনে হয়েছে?’ পরবর্তী

‘এটা কি আর এমনে এমনে হয়েছে?’

কমেন্ট