টাঙ্গাইলে উঠানে বজ্রপাতে নারীর মৃত্যু

টাঙ্গাইলে উঠানে বজ্রপাতে নারীর মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে বাড়ির উঠানে বজ্রপাতে ভাগ্যরাণী (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। উপজেলার হাতীবান্ধা টেকিপাড়া গ্রামে সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। ভাগ্যারাণী ওই গ্রামের শম্ভু শিকদারের স্ত্রী। ভাগ্যারাণীর জামাতা গণেশ চন্দ্র সরকার জানান, বিকেলে টিউবওয়েল থেকে গোসল সেরে বাড়ির উঠানে আসার সঙ্গে সঙ্গে তার শাশুড়ি ভাগ্যারাণীর ওপর বজ্রপাত হয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাতীবান্ধা ইউপি চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন বলেন, ওই পরিবারকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
গোপালগঞ্জে বাসচাপায় নিহত ১ পূর্ববর্তী

গোপালগঞ্জে বাসচাপায় নিহত ১

নাটোরে ২৮ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে অনুদানের চেক বিতরণ পরবর্তী

নাটোরে ২৮ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে অনুদানের চেক বিতরণ

কমেন্ট