বাংলাদেশের বিশ্বমানের পোশাক আমদানিতে তেহরান আগ্রহী : ইরানের রাষ্ট্রদূত
গোপালগঞ্জে বাসচাপায় নিহত ১
গোপালগঞ্জে বাসচাপায় নিয়ামত বিশ্বাস (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদীঘলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিয়ামতের বাড়ি চন্দ্রদিঘলিয়া গ্রামে। গোপালগঞ্জ সদর থানার ওসি সেলিম রেজা জানান, নিয়ামত দুপুরে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ইমাদ পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কমেন্ট