
মুন্সীগঞ্জের পদ্মা ও মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে নৌ পুলিশ ও মত্স্য বিভাগ। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
মঙ্গলবার সদর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ভ্রাম্যমান আদালত। এছাড়াও সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
মাওয়া ফাঁড়ির ইনচার্জ এস আই সরোজিত্ কুমার ঘোষ জানান, রাতভর নৌ পুলিশের একটা টিম এবং উপজেলা মত্স্য বিভাগ অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করেছে। এ সময় উপজেলা মত্স্য অফিসার মো কামরুল হাসান উপস্থিত ছিলেন পরে উদ্ধারকৃত জালগুলো নদীর তীরে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
কমেন্ট